সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ডাক্তার- সাংবাদিক হয়রানি করলে বিদ্যুৎ- গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০ ১৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরীফ হোসেন জেলা প্রতিনিধি ময়মনসিংহ ঃঃ– করোনা ভাইরাস (কভিড-১৯) আক্রান্তদের সেবাদানকারী চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তি, জরুরি সেবাদানকারী ব্যক্তি, সংবাদকর্মী এবং করোনায় আক্রান্ত কোনো ব্যক্তিকে বাড়ির মালিক হয়রানি করলে তাদের (বাড়ির মালিকদের) বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।

সোমবার (২০ এপ্রিল) সরকারি এক তথ্য বিবরণীতে বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উদ্ধৃতি দিয়ে এ নির্দেশনা জানানো হয়েছে।করোনা ভাইরাস সংক্রমণে লকডাউনের মধ্যে আক্রান্তদের সেবাকাজে নিয়োজিত চিকিৎসক-নার্স এবং স্বাস্থ্যকর্মীসহ সাংবাদিক এবং জরুরি কাজে নিয়োজিতদের বাড়ি ছাড়ার জন্য বাড়ির মালিকদের হুমকির মধ্যে সরকারের এ নির্দেশনা এসেছে।তথ্য বিবরণীতে বলা হয়েছে, কেউ এ ধরনের হয়রানির শিকার হলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিসমূহ, ডিপিডিসি, ডেসকো, নেসকো, ওজোপাডিকোর ওয়েবসাইটে দেওয়া কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ ও গ্রাহক সেবা কেন্দ্রের টেলিফোন নম্বরে যোগাযোগ করে জানাতে পারেন।

এ ধরনের অভিযোগ পাওয়ার পর যাচাই করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের ব্যবস্থা নেওয়া হবে। একইভাবে সংশ্লিষ্ট গ্যাস বিতরণ কোম্পানির ওয়েবসাইটে দেওয়া কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ ও গ্রাহক সেবা কেন্দ্রের টেলিফোন নম্বরে যোগাযোগ করে হয়রানির তথ্য জানানো হলে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার ব্যবস্থা নেওয়া হবে।

করোনার মধ্যে জরুরি কাজে নিয়োজিতদের হয়রানি বা বাড়ি ছাড়তে বললে এর আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে বাড়িওয়ালাদের অর্থের উৎস খোঁজা হবে বলে জানানো হয়।

আর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জরুরি কাজে নিয়োজিত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তি, জরুরি সেবাদানকারী ব্যক্তি, সংবাদকর্মী এবং করোনায় আক্রান্ত কোনো ব্যক্তি বাড়ির মালিক বা কোনোভাবে হেনস্তার স্বীকার হলে ৯৯৯-এ কল করুন। আমরা ব্যবস্থা নেবো

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডাক্তার- সাংবাদিক হয়রানি করলে বিদ্যুৎ- গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১২:১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০