সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

যুবলীগের গোডাউন থেকে বিপুল পরিমাণ টিসিবির পণ্য উদ্ধার করা হয়েছে। আটক ৫। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০ ১৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: হবিগঞ্জের নবীগঞ্জে যুবলীগ নেতা নোমান হোসেনের গোডাউন ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে মজুদ রাখা বিপুল পরিমাণ টিসিবির পণ্য উদ্ধার করা হয়েছে। এ সময় অবৈধ ভারতীয় সিগারেটও উদ্ধার করে ভ্রাম্যমান আদালত। এ ঘটনায় যুবলীগ নেতা নোমান হোসেনের ছোটভাইসহ ৫ জনকে আটক করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যার পর নবীগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা প্রশাসনের ৫ ঘন্টাব্যাপী যৌথ অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ইনাতগঞ্জ বাজারে অভিযান চালায় নবীগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা প্রশাসনের একটি বিশেষ টিম। এ সময় যুবলীগ নেতা নোমানের বেশ কয়েকটি গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টিসিবির পণ্য উদ্ধার করা হয়।

পণ্যগুলোর মধ্যে সুনামগঞ্জ জেলার আলীগঞ্জ বাজারের গোডাউন থেকে টিসিবি ৭৩ বস্তা চিনি, ১৯৬ পিস সয়াবিন তেল, চিনি পরিবর্তন করা ৬ বস্তা ও চিনির ৯টি খালি বস্তা উদ্ধার করা হয়।

পরে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারের গোডাউন থেকে আরও বেশ কিছু টিসিবির পণ্য হয়।

অভিযানের খবর পেয়ে যুবলীগ নেতা নোমান হোসেন পালিয়ে গেলেও ৫ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- নোমানের ছোট ভাই আমান হোসেন (৩০), কর্মচারী জগন্নাথপুর উপজেলার আলীপুর গ্রামের নিতেশ রায়ের ছেলে লিংকন রায় (৩০), নবীগঞ্জ উপজেলার তপথিবাগ গ্রামের ছমেদ মিয়ার ছেলে সিরাজ মিয়া (৪০), একই গ্রামের শফিক উদ্দিনের ছেলে আব্দুল কালাম ও বটপাড়া গ্রামের কুতুব উদ্দিনের ছেলে আবুল কালাম (৪২)।

অভিযানে অংশ নেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বজিত কুমার পাল, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইয়াসির আরাফাত, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার চৌধুরীসহ দুই থানার একদল পুলিশ।

এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বজিত কুমার পাল বলেন, ‘আমাদের কাছে খবর আসে ব্যবসায়ী নোমান হোসেন খোলা বাজারে টিসিবি পণ্য বিক্রি করছেন। সরেজমিনে গিয়ে আমরা সত্যতা পাই এবং বেশ কিছু পণ্য উদ্ধার করেছি। এ ঘটনায় ৫ জনকে আটক করেছি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যুবলীগের গোডাউন থেকে বিপুল পরিমাণ টিসিবির পণ্য উদ্ধার করা হয়েছে। আটক ৫। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৩৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০