ভালুকায় মোবাইল কোর্ট ১২ মামলা ঃ ৮২,৪০০ টাকা জরিমানা, ১ জনের জেলা। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৮:৪৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০ ১৬৬ বার পড়া হয়েছে

শরীফ হোসেন জেলা প্রতিনিধি ময়মনসিংহ ঃঃ- ময়মনসিংহের ভালুকায় করোনার দিনগুলোতে লক-ডাউনে সরকারি নির্দেশ অমান্য করায় উপজেলার বিভিন্ন স্থানে সহকারী কমিশণার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে একাধিক মামলা,জরিমানাসহ ১ জনের জেল দিয়েছে আদালত। আজ ১৫ই এপ্রিল রোজ বুধবার ভালুকা উপজেলার মল্লিকবাড়ী, ভালুকা পৌরসভা ও হবিরবাড়ী ইউনিয়নের বিভিন্ন বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মার নেতৃত্বে উপজেলা প্রশাসন।
এই অভিযানে সরকারি নির্দেশনা উপেক্ষা করে অযথা ঘুরাঘুরি করার অপরাধে এবং সন্ধা ৬ টার পর অতিব জরুরী প্রয়োজন ব্যতিত বাহিরে অবস্থান করায় দুইজনকে ৪০০টাকা করে, মুদি দোকান খোলা রেখে আড়ালে চায়ের দোকানে আড্ডা দেওয়ার ব্যবস্থা করার অপরাধে এক ব্যবসায়িকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড, বাজারে কাপড়ের দোকান চালু রাখায়,সরকার নির্ধারিত সময়ের পর মুদি দোকান ও মনিহারী দোকান চালু রাখায় ৮ টি মামলায় মোট ৬৫,০০০ টাকা আর্থিক দন্ড প্রদান করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন


























