সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বরিশালের হতদরিদ্রদের জন্য সরকারি চাল কালোবাজারে বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০ ১৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের গৌরনদী উপজেলায় ইউনিয়ন পর্যায়ে হতদরিদ্রদের জন্য সরকার নির্ধারিত মূল্যে কার্ডের মাধ্যমে খাদ্যশস্য বিতরন কর্মসূচী (খাদ্যবান্ধব কর্মসূচী) চাল কালো বাজারে বিক্রির অভিযোগে সোমবার রাতে গৌরনদী মডেল থানা পুলিশ খাঞ্জাপুর ইউনিয়নের ডিলার, গৌরনদী উপজেলা স্বেচ্ছসেবকলীগের সহ-সভাপতি ও বাকাই বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক প্রদীপ দত্তসহ তিনজনকে আটক করেছে। পুলিশ বাকাই বাজারের ব্যবসায়ী পংকজ সাহার দুটি গুদাম থেকে ৫৫ বস্তা চাল উদ্ধার করেছে।

গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক জানান, সোমবার রাত ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে তিনজন পুলিশ কর্মকর্তার নেতৃত্বে একদল পুলিশ গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই বাজারের চাল ব্যবসায়ী পংকজ সাহার দুটি গুদামে অভিযান চালান। এ সময় ব্যবসায়ীর দুটি গুদাম থেকে ৩০ কেজি ওজনের ৪০বস্তা ও ৫০ কেজি ওজনের ১৫ বস্তা সরকারি চাল উদ্ধার ও জব্দ করে থানায় নিয়ে আসেন। সরকারি চাল কালো বাজারে বিক্রির সঙ্গে জড়িত থাকায় খাঞ্জাপুর ইউনিয়নের ডিলার, গৌরনদী উপজেলা স্বেচ্ছসেবকলীগের সহ-সভাপতি ও বাকাই বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক প্রদীপ দত্ত (৪৫), বাজারের চাল ব্যবসায়ী পংকজ সাহা (৩২) ও চাল পরিবহন কাজে ব্যবহৃত ভ্যান চালক শংকর পালকে (২৮) আটক করা হয়। সরকারি চাল বিক্রির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে এ বিষয়ে কথা বলতে রাজি হননি ডিলার প্রদীপ দত্ত। ভ্যান চালক শংকর চাল পরিবহনের কথা স্বীকার করেন।

খাঞ্জাপুর ইউনিয়ন খাদ্যবান্ধব কর্মসূচীর তদারককারী কর্মকর্তা ও গৌরনদী উপজেলা একাডেমিক সুপার ভাইজার গৌড়াঙ্গ প্রসাদ গাইন বলেন, ডিলার প্রদীপ সোমবার গুদাম থেকে চাল তোলার বিষয়টি আমাকে জানিয়েছে। কিভাবে সে চাল কালোবাজারে গেল বিষয়টি আমার জানা নেই। খাদ্যবান্ধব কর্মসূচী গৌরনদী উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান এ প্রসঙ্গে বলেন, চাল জব্দ করার বিষয়টি রাতেই পুলিশ আমাকে জানিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে । দেশের এই সংকটময় মুহুর্তে গরীবের চাল নিয়ে দূর্নীতি করলে সে যেই হোক কাউকে ছাড় দেয়া হবে না। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা বাস্তবায়ন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালের হতদরিদ্রদের জন্য সরকারি চাল কালোবাজারে বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:৩১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০