সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

চারজনকে মন্ত্রিসভা থেকে বের করে দিতে বললেন আলাল। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০ ২৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চারজনকে মন্ত্রিসভা থেকে গলাধাক্কা দিয়ে বের করে দিতে বললেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় ‘ব্যর্থতা’র জন্য সরকারের কঠোর সমালোচনা করে তিনি এই দাবি করেন।

সোমবার বিকালে রাজধানীতে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত সাধারণ মানুষের হাত ধোয়ার জন্য স্থাপিত বেসিন উদ্বোধন করে তিনি এ দাবি করেন।

আলাল বলেন, বাংলাদেশে কিছু শিক্ষিত গরু আছে। আমরা বাঁচার জন্য খাই, আর এই শিক্ষিত গরুগুলো খাওয়ার জন্য বাঁচে। খাওয়ার জন্য যেগুলো বাঁচে সেগুলোকে এই সমাজ থেকে, সুন্দর একটা স্বাস্থ্য প্রোগ্রামে দাঁড়িয়েও দুঃখের সঙ্গে ক্ষোভের সঙ্গে বলতে চাই, স্বাস্থ্যমন্ত্রী, শ্রমমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী, এদের অবিলম্বে গলাধাক্কা দিয়ে মন্ত্রিসভা থেকে অনতিবিলম্বে বের করে দেয়া হোক।

খালেদা জিয়া দেশবাসীর জন্য দোয়া করছেন জানিয়ে তিনি বলনে, আজকে করোনা থেকে বিশ্ববাসীর মুক্তির জন্য দেশনেত্রী খালেদা জিয়া ঘরে বসে দোয়া করছেন এবং আমাদের দেশনায়ক তারেক রহমান সার্বিক নির্দেশনা দিচ্ছেন সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কেননা আজ গোটা বিশ্ব এক অদৃশ্য শক্তির কবলে আটকা।

এ সময় উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের অধ্যাপক মো. মোর্শেদ হাসান খান, প্রকৌশলী মাহবুব আলম, আসাদুজ্জামান চুন্নু, আশরাফ রেজা ফরিদী, উমাশা উমায়ুন মনি চৌধুরী, কামরুল হাসান সাইফুল, আতিকুর রহমান রুমন, শায়রুল কবির খান প্রমুখ। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্কাইপিতে বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চারজনকে মন্ত্রিসভা থেকে বের করে দিতে বললেন আলাল। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১২:২৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০