সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

ভোলায় ইউপি সদস্যের বসত ঘরে মাটি খুঁড়ে পাওয়া গেল সরকারি চালের খনি। আজকের ক্রাইম ডেক্স

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০ ৪০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা প্রতিনিধি
ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নে ইউপি সদস্যের বসত ঘরে মাটি খুঁড়ে সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে ট্রিপল নাইনে ফোন পেয়ে লালমোহন থানা পুলিশ বদরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার জুয়েলের ঘরের খাটের নিচে মাটি খুঁড়ে লুকিয়ে রাখা ৭ বস্তা চাল উদ্ধার করে। এছাড়াও ওই ওয়ার্ডের চৌকিদার শাহে আলমের ঘর থেকে আরও ৬ বস্তা চাল উদ্ধার করা হয়। এসব চাল সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির। ইউপি মেম্বার জুয়েল আত্মগোপন করলে তার বাবা সাবেক মেম্বার নান্নুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে।
লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর জানান, রোববার সকাল ৬ টার দিকে ট্রিপল নাইনে ফোন পাই বদরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার জুয়েলের ঘরে মাটির নিচে চাল লুকিয়ে রাখা হয়েছে। পরে আমরা ওই বাড়িতে অভিযান চালাই। এসময় জুয়েল মেম্বারের ঘরের খাটের নিচ থেকে মাটি খুড়ে ৫ বস্তা চাল ও ঘরের পেছন থেকে আরো ২ বস্তা চাল উদ্ধার করি। জুয়েলকে না পাওয়ায় তার বাবা নান্নুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। একই সঙ্গে সরকারী খাদ্য অধিদপ্তরের নাম লেখা ৭টি খালি বস্তা ও ৭টি খাদ্য বান্ধব কর্মসূচির কার্ড পাওয়া যায় ওই ঘর থেকে।

জানা গেছে, একদিন আগে শনিবার একই ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার ওমর এর এলাকা থেকে বিভিন্ন বাড়িতে ও স্ব-মিলের কাঠের গুড়োর মধ্যে লুকিয়ে রাখা আরো ১৫ বস্তা চাল উদ্ধার করা হয়। ওই ঘটনায় ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদুল হক তালুকদার, তার ভাতিজা ওয়ার্ড মেম্বার ওমরসহ ৪ জনকে আসামী করে মামলা হয়। ওমর মেম্বারকে পুলিশ গ্রেপ্তার করলে জেল হাজতে পাঠায় আদালত।

এদিকে বদরপুর ইউনিয়নে পুলিশের অভিযানের খবর পেয়ে বিভিন্ন বাসা বাড়িতে চেয়ারম্যান ও মেম্বারদের লুকিয়ে রাখা সরকারি চাল লুকানোর হিড়িক পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলায় ইউপি সদস্যের বসত ঘরে মাটি খুঁড়ে পাওয়া গেল সরকারি চালের খনি। আজকের ক্রাইম ডেক্স

আপডেট সময় : ০১:১৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০