সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

করোনাভাইরাসের কারণে প্রথম সাময়িক পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০ ১৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষা বাতিল করা হয়েছে। আগামী ২৫ এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় এমন সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)।

শনিবার বিষয়টি নিশ্চিত করে ডিপিই’র মহাপরিচালক মো. ফসিউল্লাহ বলেন, আগামী ১৫ এপ্রিল থেকে ২৪ এপ্রিলের মধ্যে প্রাথমিকের প্রথম সাময়িক পরীক্ষা হওয়ার কথা থাকলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তা বাতিল করা হয়েছে।

তিনি বলেন, করোনা পরিস্থিতির জন্য আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সিলেবাস অনুযায়ী আগামী ১৫ থেকে ২৪ এপ্রিলের মধ্যে প্রাথমিকের প্রথম সাময়িক পরীক্ষা হওয়ার কথা থাকলেও এমন পরিস্থিতিতে পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিক্ষার্থীরা সুস্থ থাকলে এ পরীক্ষা পরে আয়োজন করা হবে।

মহাপরিচালক আরো বলেন, ইতোমধ্যে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সংসদ টেলিভিশনে ও ওয়েবপোর্টালে পাঠদান সম্প্রচার করা হচ্ছে। কিছু শিক্ষার্থী এ সুবিধা থেকে পিছিয়ে থাকায় আগামী ২৫ এপ্রিলের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হলে কিছুদিন ক্লাস নিয়ে সময় সমন্বয় করে প্রথম সাময়িক পরীক্ষা নেয়া হবে বলে জানান তিনি।

এদিকে দেশে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত স্কুল-কলেজ-মাদরাসা ও ইংলিশ মিডিয়াম স্কুলসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। ভাইরাসের সংক্রমণ না কমলে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরও বাড়তে পারে বলে জানা গেছে। আগামী ১৫ এপ্রিল থেকে ২৪ এপ্রিলের মধ্যে প্রাথমিকের প্রথম সাময়িক পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা পেছানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনাভাইরাসের কারণে প্রথম সাময়িক পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:০৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০