সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

ইতালিতে লকডাউনের সময়সীমা আগামী ৩ মে পর্যন্ত বাড়িয়েছে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০ ১৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনাভাইরাস মহামারির কারণে একমাসেরও বেশি সময় ধরে লকডাউন চলছে ইতালিতে। মানুষজন চলাচলের ওপর দেয়া হয়েছে কড়া নিষেধাজ্ঞা। প্রাণঘাতী ভাইরাসের বিস্তার রোধে লকডাউনের সময়সীমা আগামী ৩ মে পর্যন্ত বাড়িয়েছে দেশটি। শুক্রবার ইতালীয় প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে এ ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা যদি এখনই (লকডাউন) ছেড়ে দেই তাহলে এ পর্যন্ত অর্জিত সব ইতিবাচক ফলাফল ঝুঁকিতে পড়বে এবং নতুন মৃত্যুর হার আবারও বাড়তে পারে।’

গত ২০ ফেব্রুয়ারি প্রথমবার করোনা রোগী শনাক্ত হয় ইতালিতে। মাত্র দেড় মাসের মধ্যেই রীতিমতো মৃত্যুপুরীতে পরিণত হয়েছে দেশটি। সারাবিশ্বের মধ্যে করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন সেখানেই।

ইতালিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ হাজার ৮৪৯ জন। শুক্রবারও প্রাণ হারিয়েছেন ৫৭০ জন। এদিন দৈনিক মৃত্যুহার বৃদ্ধির পরিমাণ ছিল ৩ দশমিক ১ শতাংশ, যা মহামারি শুরুর পর থেকে সবচেয়ে কম।

মূলত কড়া নিষেধাজ্ঞার ফল এপ্রিলের শুরু থেকেই পেতে শুরু করেছে দেশটি। মার্চে ভয়াবহ বিপর্যয়ের পর এ মাসের শুরু থেকেই সংক্রমণের হার কমতে শুরু করেছে। এক সপ্তাহ আগেও ইতালিতে যেখানে চার হাজারের বেশি মানুষ আইসিউতে চিকিৎসাধীন ছিলেন, শুক্রবার সেই সংখ্যা নেমে এসেছে ৩ হাজার ৪৭৭ জনে।

তবে লকডাউন বা কড়া নিষেধাজ্ঞা শিথিল করলেই এসব সাফল্য ম্লান হয়ে দ্বিতীয় দফায় মহামারি বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে বিশেষজ্ঞদের।

যদিও আপাতত লকডাউন তুলে নেয়ার সম্ভবনা নেই বলেই জানিয়েছেন ইতালীয় প্রধানমন্ত্রী। তবে ‘গৃহবন্দী’ জনগণকে কিছুটা আশা আলোও দেখিছেন তিনি। বলেছেন, ৩ মে’র আগে যদি করোনা সংক্রমণের হার একেবারে নিচে নেমে আসে তাহলে পরিস্থিতি বিবেচনা করবে সরকার।

এছাড়া, আগামী ১৪ এপ্রিল থেকে বইয়ের দোকান, শিশুসামগ্রী সরবরাহকারী, কাঠ কোম্পানিগুলোর কার্যকমের ওপর নিষেধাজ্ঞায় কিছুটা ছাড় দেয়া হতে পারে।

সূত্র: আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইতালিতে লকডাউনের সময়সীমা আগামী ৩ মে পর্যন্ত বাড়িয়েছে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৫৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০