যুক্তরাষ্ট্রে একদিনে ১৯৩৯ জন প্রাণ হারালেন
- আপডেট সময় : ০৫:০১:৩২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০ ৩২৮ বার পড়া হয়েছে

মো: আমিনুল ইসলাম ::-
মহামারী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় ১৯৩৯ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে দেশটিতে মৃতের হার ১২,৭২৩ জনে দাঁড়াল। এ পর্যন্ত যতটা লোক মারা গেছেন কিন্তু ২৪ ঘন্টায় সর্বোচ্চ রেকর্ড। নিউইয়র্কের অবস্থা সবচেয়ে খারাপ। সেখানে একদিনেই মারা গেছেন ৭৩১ জন। এ পর্যন্ত মোট মৃত্যু হার ৫,৪৮৯ জন।
যুক্তরাষ্ট্রে প্রতিদিন আক্রান্তের হার বেড়েই চলেছে। এ পযর্ন্ত মোট আক্রান্ত ৩ লাখ ৯৮ হাজার ৭৮৫ জনের অধিক।
বিশ্বে যত লোক করোনাভাইরাসে মারা গেছে তন্মধ্যে ইতালির স্থান প্রথম অর্থাৎ ১৭ হাজার ১২৭ জনের অধিক, স্পেনের স্থান দ্বিতীয় অর্থাৎ ১৩ হাজার ৭৮৯ জনের অধিক।
প্রতিদিন এই ভাইরাসে সারা বিশ্বে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। আজ পযর্ন্ত মৃত্যুর হার দাড়িয়েছে ৮২ হাজার ৮৫ জনে।
এই মরণব্যাধি ভাইরাসের কারণে বিশ্ব আজ নীরব, নিস্তব্ধ, জনশূন্য, মহাশ্বশানে পরিণত হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী মোট আক্রান্ত ১৪ লাখ ৩১ হাজার ৬৯১ জন। সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ৩ লাখ ২ হাজার ১৫০ জন। চিকিৎসাধীন ১০ লাখ ৪৭ হাজার ৪৬৩ জন। অবস্থা ভাল ৩ লাখ ৩৮ হাজার ২২৮ জন। গুরুতর অবস্থায় আইসিইউতে ৪৭ হাজার ৮৯৮ জন।
এ পযর্ন্ত যুক্তরাষ্ট্রে মৃত্যুর হার ১২,৮৮৫ জন, চীন : ৩ হাজার ৩৩৩ জন, ফ্রান্স : ১০ হাজার ৩২৮ জন, যুক্তরাজ্য : ৬ হাজার ১৫৯ জন, ইরান : ৩ হাজার ৮৭২ জন।
আমাদের দেশেও এই রোগে মানুষ আক্রান্ত হচ্ছেন এবং মৃত্যুবরণ করছেন। সর্বমোট আক্রান্ত হয়েছেন ১৬৪ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৭ জন।

























