সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

হাসপাতাল বা ক্লিনিক সাধারণ রোগীদের চিকিৎসা না দিলে লাইসেন্স বাতিল স্বাস্থ্যমন্ত্রী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০ ৩৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
প্রাণঘাতী করোনাভাইরাসের এই বিপজ্জনক পরিস্থিতে বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক সাধারণ রোগীদের চিকিৎসা না দিয়ে হাত গুটিয়ে বসে থাকলে তাদের লাইসেন্স বাতিলসহ কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।আজ শনিবার (০৪ এপ্রিল) বিকেলে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ডেডিকেটেড করোনা বেড পরিদর্শনকালে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পরে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রীর এ হুঁশিয়ারির কথা জানানো হয়।

বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে সাধারণ রোগে মানুষ চিকিৎসা পাচ্ছে না- এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী উদ্বেগ জানিয়ে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক।স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মানুষ এখন বিপদে আছে, এই বিপদে তারা (প্রাইভেট চিকিৎসা প্রতিষ্ঠানগুলো) যদি চিকিৎসা না করে হাত গুটিয়ে বসে থাকে তবে সরকারও তাদের বিরুদ্ধে পরবর্তীতে লাইসেন্স বাতিলসহ কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।’গত ৮ মার্চ থেকে এ পর্যন্ত দেশে করোনা ভাইরাসে আটজনের মৃত্যু হয়েছে। ৭০ জন আক্রান্ত হয়েছেন। এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী।এরইমধ্যে দেশের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সাধারণ রোগীদের চিকিৎসা না দিয়ে ফেরত দেওয়া হচ্ছে বলে অভিযোগ এসেছে। গত সপ্তাহে ছয় হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে ঢাকাতেও এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হাসপাতাল বা ক্লিনিক সাধারণ রোগীদের চিকিৎসা না দিলে লাইসেন্স বাতিল স্বাস্থ্যমন্ত্রী।

আপডেট সময় : ০৭:৪৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০