সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন

ভিজিএফের চাল কালো বাজারে বিক্রির করার মামলায় এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার । আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৬:১৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০ ১৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে জেলেদের জন্য বরাদ্দ ভিজিএফের চাল কালো বাজারে বিক্রির করার মামলায় এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মো. মনির রহমান মৃধা সদর উপজেলার কমলাপুর ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান।

সোমবার দুপুরে পটুয়াখালী পৌরসভার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পটুয়াখালী সদর থানার ওসি আখতার মোর্শেদ জানান।

তিনি বলেন, ৩০ মার্চ রাত ১২টার দিকে সদর উপজেলার উত্তর ধরান্দি বাজার থেকে দশ বস্তা ভিজিএফের চালসহ জাকির ও সোহাগ নামে দুইজনকে আটক করে কলাগাছিয়া পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করে এলাকাবাসী।

এ ঘটনায় মো. সেলিম সিকদার নামে স্থানীয় এক ব্যক্তি বাদী হয়ে পরদিন কমলাপুর ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান মো. মনিরসহ সাতজনের বিরুদ্ধে সদর থানায় ভিজিএফের চাল বিক্রির মামলা দায়ের করেন।

মামলায় জাকির ও সোহাগকে আসামি করা হয়েছে। তারা কারাগারে রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

কলাগাছিয়া ফাড়ির ইনচার্জ ওসি মো. সাইদুল ইসলাম বলেন, গত ২৮ মার্চ কমলাপুর ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে সরকারের বরাদ্দকৃত ভিজিএফের চাল বিতরণ করা হয়।

“কিন্তু ইউপি চেয়ারম্যান জেলেদের মাঝে চাল কম পরিমাণে দিয়ে গোপনে দশ বস্তা (৩৫০ কেজি) বশির সিকদারের বাড়িতে রাখেন। সেদিন রাত ১২টার দিকে বশির ওই দশ বস্তা চাল জাকির হোসেনের টমটমে করে উত্তর ধরান্দি বাজারে সোহাগের দোকানে সামনে নিয়ে যায়।
“এ সময় এলাকাবাসীর সন্দেহ হলে তারা সোহাগ ও জকিরকে হাতেনাতে ধরে পুলিশকে খবর দেয়।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভিজিএফের চাল কালো বাজারে বিক্রির করার মামলায় এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার । আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:২৬:১৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০