সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

ঝালকাঠিতে ইউপি সদস্যের বাড়ি থেকে রাতে আড়াই টন ত্রানের চাল উদ্ধার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০ ১৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির বাসন্ডা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান ও জেলা মেম্বারস ফোরামের সভাপতি মো. মনিরুজ্জামানের বাড়ি থেকে আড়াই টন ত্রানের চাল উদ্ধার করেছে জেলা প্রশাসন।
জাতীয় গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের মাধ্যমে চালগুলো করোনাভাইরাসের কারনে ক্ষতিগ্রস্থদের জন্য বরাদ্দ করা হয়েছিল। চাল কর্মহীনদের মধ্যে বিতরণ না করে রবিবার রাতের বেলা সরকারি বস্তা থেকে চাল বের করে অন্য বস্তায় ভরা হচ্ছিল। ইউপি সদস্য মনিরুজ্জামান মনিরকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ঝালকাঠির এনডিসি আহমেদ হাসান এবং এনএসআই, পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে ঊপস্থিত ছিলেন। রাত নয়টার দিকে ঘরের তালা ভেঙে অভিযান শুরু হয় ও রাত ১১ টার দিকে ইউপি সদস্য মো. মনিরুজ্জামান মনির মোবাইল ফোনে দাবি করেন, চালগুলো সরকারি ঠিকই কিন্তু তিনি ডিও কিনেছেন যার কাগজপত্র তার কাছে আছে। এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাসান সাংবাদিকদের জানান, , আপাতত চাল জব্দ করে গ্রাম পুলিশের জিম্মায় রাখা হয়েছে। ইউপি সদস্য মনিরুজ্জামান মোবাইল ফোনে দাবি করেছেন ওই সরকারি চাল ক্রয়ের কাগজপত্র তার কাছে আছে। সোমবার তার কাগজপত্র যাচাই বাছাই করে পরবর্তি আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে ইউপি সদস্যের বাড়ি থেকে রাতে আড়াই টন ত্রানের চাল উদ্ধার।

আপডেট সময় : ০৫:১৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০