ভালুকায় উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এজাজুল হক পারুলের কর্মহীন ও অসহায় দুইশত মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় পন্য সামগ্রী বিতরণ করেন
- আপডেট সময় : ০৮:২১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০ ১৪৩ বার পড়া হয়েছে

শরীফ হোসেন জেলা প্রতিনিধি ময়মনসিংহ ঃ–ময়মনসিংহের ভালুকায় উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এজাজুল হক পারুলের নিজস্ব তহবিল থেকে শুক্রবার বিকালে পৌরসভার ৯ নং ওয়ার্ড কানা মার্কেটে করোনা ভাইরাস এর কারণে জনজীবনে স্থবিরতা চলে আসায় কর্মহীন ও অসহায় দুইশত মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় পন্য সামগ্রী বিতরণ করা হয়েছে।এসময় নিত্যপ্রয়োজনীয় খাদ্য বিতরণে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল সরকার, সহ-সভাপতি মশিউর রহমান রুবেল, যুবলীগ নেতা সবজুল ইসলাম, রিয়াজ মাহমুদ হীরা, ওয়ার্ড কাউন্সিলর আমান উল্যাহ তাজুন, ওয়ার্ড আওয়ালীগের সাধারণ সম্পাদক আ:ছালামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গবৃদ্ধ উপস্থিত ছিলেন।
ভালুকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এজাজুল হক পারুল ত্রিশাল প্রতিদিনকে বলেন, করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন অসহায় দুইশত পরিবারকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী সহযোগীতা করার ক্ষুদ্র প্রয়াস। খাদ্য সামগ্রী বিতরণের সময় সামাজিক দুরত্ব বজায় রেখে যুবলীগের নেতাকর্মীদের মাধ্যমে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়েছে। করোনার দিনগুলোতে উপজেলা যুবলীগের পক্ষ থেকে সমস্ত উপজেলায় পর্যায়ক্রমে এ মানবিক সাহায্য অব্যাহত থাকবে
Show quoted text

























