সংবাদ শিরোনাম ::
বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম কাজিরচরে কৃষকের খড়ের পালায় আগুন, কৃষি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ সাংবাদিক মোঃ মিজানুর রহমান এর সম্মাননা স্মারক ক্রেস্ট প্রাপ্ত পরিচ্ছন্নতার বার্তায় ১২০ কিমি পদযাত্রায় বিডি ক্লিন, প্রশংসা করেছেন ভান্ডারিয়ার ইউএনও বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা

করোনাভাইরাসের মোকাবিলায় প্রধানমন্ত্রীর তহবিলে ২০ কোটি টাকা দিচ্ছে পুলিশ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০ ২৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় প্রধানমন্ত্রীর তহবিলে ২০ কোটি টাকা দিচ্ছে পুলিশ। খেঁটে খাওয়া মানুষদের সাহায্যের জন্য পুলিশের বিভিন্ন পদের কর্মকর্তাদের জ্যেষ্ঠতার ভিত্তিতে অর্থের পরিমাণ নির্ধারণ করা হয়েছে।

৩০ মার্চ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে ৫ এপ্রিলের মধ্যে পুলিশ সদস্যদের অর্থ পরিশোধ করতে বলা হয়েছে।

আদেশে বলা হয়েছে, করোনা মোকাবিলায় সরকারের সাহায্যের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর তহবিলে ২০ কোটি টাকা জমা করার পরিকল্পনা নেয়া হয়েছে। এজন্য আগামী ৫ এপ্রিলের মধ্যে অতিরিক্ত আইজিপি পদের সমমর্যাদার কর্মকর্তারা ২০ হাজার, ডিআইজি ১৫ হাজার, অতিরিক্ত ডিআইজি ১৩ হাজার, পুলিশ সুপার ১২ হাজার, অতিরিক্ত পুলিশ সুপার ৮ হাজার ও সহকারী পুলিশ সুপার পদে কর্মরতরা ৫ হাজার টাকা করে অনুদান দেবেন।

এছাড়াও এর নিচের বিভিন্ন পদের কর্মকর্তাদেরও অনুদানের পরিমাণ নির্দিষ্ট করে দেয়া হয়েছে।

এর আগে সশস্ত্র বাহিনীর সদস্যদের এক দিনের বেতন ৩০ কোটি ৭০ লাখ টাকা প্রধানমন্ত্রীর তহবিলে জমা দেয়া হয়েছে।

এছাড়াও সেনাকল্যাণ সংস্থা, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড, বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড ও ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে সর্বমোট ২৫ কোটি টাকা প্রদান করা হয়েছে।

সকল নৌসদস্যের এক দিনের বেতন ও নৌবাহিনী পরিচালিত অন্যন্য প্রতিষ্ঠান থেকে সর্বমোট ৪ কোটি ৫০ লাখ টাকা এবং সকল বিমান সেনাদের এক দিনের বেতন বাবদ ১ কোটি ২০ লাখ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনাভাইরাসের মোকাবিলায় প্রধানমন্ত্রীর তহবিলে ২০ কোটি টাকা দিচ্ছে পুলিশ।

আপডেট সময় : ০৬:৫৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০