সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার”

ভালুকায় করোনা আতংকে ছুটির দাবিতে কটন মিল ও ক্রিস্টালে শ্রমিক অসন্তোষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০ ১৯৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরীফ হোসেন ভালুকা প্রতিনিধি: –করোনা আতংকে কারখানা বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে মিল শ্রমিকরা। শনিবার দুপুরে ময়মনসিংহ ভালুকার সিডষ্টোরে ক্রিস্টাল মার্টিন ও হবিরবাড়ীর আমতলী এলাকায় কটন মিলের সামনে এ ঘটনা ঘটে।

শ্রমিকরা জানায়,করোনা আতংকে সারা দেশে সব কিছু বন্ধ ঘোষনা করা হলেও মিল কর্তৃপক্ষ তাদের কারখানা খোলা রেখে শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে যাচ্ছেন। কেউ ছুটি নিতে চাইলে তাঁকে এ্যাবসেন্স হিসেবে গন্য করে ছুটি দিয়ে বেতন কর্তন করছেন। তাদের অভিযোগ জীবনের ঝুঁকি তাদেরও আছে। করোনা নিয়ে আতংকের মধ্যে তারা কাজ করতে বাধ্য হচ্ছেন। বিজিএমইএ সারা দেশে মিল ফ্যাক্টরী বন্ধের নির্দেশনা দিলেও তা আমলে নিচ্ছেনা কর্তৃপক্ষ এ অবস্থায় তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমেছেন তারা। একই সঙ্গে শ্রমিকদের দাবী ছুটির পাশাপাশি চলতি মাসের বেতন-ভাতা প্রদান করা হোক। দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাস্তায় নেমে আসে শত শত শ্রমিক। এ সময় মহাসড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এ সময় মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন উপস্থিত হয়ে পৃথক দু’টি মিল কর্তৃপক্ষের সাথে কথা বলেন।

পরে শ্রমিকদের দাবী অনুযায়ী বেতন-ভাতা প্রদান ও আগামী ৪এপ্রিল পর্যন্ত ফ্যাক্টরী ছুটি ঘোষনা করে মিল স্ব স্ব মিল কর্তৃপক্ষ। দাবী মেনে নেয়ার পর সড়ক অবরোধ প্রত্যাহার করে শ্রমিকরা। পরে ট্রাক,মিনি ট্রাকসহ বিভিন্ন যানবাহনে করে নিজ নিজ গন্তব্যে ছুটে শ্রমিকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভালুকায় করোনা আতংকে ছুটির দাবিতে কটন মিল ও ক্রিস্টালে শ্রমিক অসন্তোষ

আপডেট সময় : ০৪:০৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০