ভালুকার উপজেলার মল্লিকবাড়ী,ডাকাতিয়া ইউনিয়নে দুস্থ্য ও কর্মহীন নারী-পুরষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন সংরক্ষিত সংসদ সদস্য মনিরা সুলতানা মনি এমপি।
- আপডেট সময় : ০৪:০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০ ১৮৭ বার পড়া হয়েছে

শরীফ হোসেন ভালুকা প্রতিনিধি: —সংরক্ষিত আসনের এমপি মনিরা সুলতানা মনি বলেছেন,আপনারা আমাকে বার বার ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন। আপনাদের ভোটে আমি দু’বার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আপনাদের নিয়ে নিয়ে আমার পিতা ভাষা সৈনিক মোস্তফা এম এ মতিন রাজনীতি করেছেন। তাঁকেও আপনারা এমপি নির্বাচিত করেছিলেন। আপনাদের কাছে আমি ও আমার পরিবার ব্যাক্তিগত ভাবে ঋনী। এ ঋন শোধ করার সাধ্য আমার না থাকলেও দায়বদ্ধতা রয়েছে। আপনাদের দোয়া ও ভালবাসার কারনে আজ আমি সংসদ সদস্য হয়েছি।
মনিরা সুলতানা বলেন, আমি আপনাদের কাছ থেকে বিচ্ছিন্ন নই এবং বিচ্ছিন্ন হতে চাইনা। সময়ের এ সংকটময় মুহুর্তে আপনাদের কাছে ছুটে এসেছি সাধ্যমত সহযোগীতা ও আন্তরিক সহমর্মিতা নিয়ে। বর্তমানে সারা বিশ্ব করোনা ভাইরাসে আক্রান্ত। এটি কেবল আমাদের দেশের সমস্যা নয়,বৈশ্বিক সমস্যা।
সাবেক ছাত্রলীগ নেত্রী বলেন, এ সমস্যা থেকে জাতিকে উত্তরনের জন্য সরকার নানামুখী পদক্ষেপ গ্রহন করেছে। দেশে অবাদ চলাফেরা নিষিদ্ধ করা হয়েছে। সব কিছু বন্ধ থাকায় নিন্ম আয়ের লোকজন কর্মহীন হয়ে পড়েছে। এ সংকটময় মুহুর্তে আপনাদের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব ও কর্তব্য মনে করি। সাবেক ভিপি মনিরা সুলতানা মনি বলেন, ব্যাক্তিগত ভাবে কোন চান্দাবাজি,ধান্ধাবাজির সঙ্গে আমি জড়িত নই। নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্ঠা করছি অসহায় মানুষদের পাশে দাঁড়াতে। তিনি বলেন,এ সহযোগীতা অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে উপযোগী সকলের মাঝে পৌঁছানোর চেষ্ঠা করব
তিনি বলেন, যেহেতু লোক সমাগম নিষিদ্ধ তাই এলাকা ভিত্তিক তালিকা প্রনয়ন করে এ সামগ্রী পৌঁছে দেয়ার ব্যাবস্থা করা হবে। মনিরা সুলতানা দুপুরে ভালুকার উপজেলার মল্লিকবাড়ী,ডাকাতিয়া ইউনিয়নে দুস্থ্য ও কর্মহীন নারী-পুরষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন কালে উপরোক্ত কথা বলেন। সংশ্লিষ্ঠ ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রমে সহায়তা করেন চেয়ারম্যান ও ইউপি সদস্যগন।এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মল্লিকবাড়ী ইউপি চেয়ারম্যান আকরাম হোসাইন,ডাকাতিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম,ডাকাতিয়া ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক শামছুল হক মনি,আ’লীগ নেতা আব্দুল ওয়াদুদ, প্রভাষক আফজাল হোসেন, ছাত্রলীগ নেতা ফজলে রাব্বী রানাসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। এ সময় চাল,ডাল,তেল,সাবান,হ্যান্ড স্যানিটাইজার,মাস্কসহ নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রী বিতরন করা হয়।
মনিরা সুলতানা বলেন,করোনা প্রতিরোধে আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। সরকারের নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে চলবেন। সরকার আপনাদের পাশে রয়েছে। সরকারী ভাবে ত্রান সহায়তা প্রদান করা হবে। আজকে আমি ব্যাক্তিগত তহবীল থেকে সহযোগীতা করছি।
যে কোন সংকটময় মুহুর্তে আপনারা আমাকে পাশে পাবেন। তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনাদের সকল সমস্যা উপস্থাপন করা হবে। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই অসহায়দের জন্য প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করেছেন। তারপরও আমরা আপনাদের হয়ে সমস্যা গুলো তুলে ধরব

























