সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়ালো নলছিটি সিটিজেন ফাউন্ডেশন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০ ১৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের উদ্যোগে কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ভ্যানগাড়িতে করে খাদ্যসামগ্রী নিয়ে বিভিন্ন ইউনিয়নে করোনা পরিস্থিতিতে কর্মহীন হওয়া মানুষগুলোর ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে সংগঠনের সদস্যরা। এতে রয়েছে চাল, সয়াবিন তেল, মসুর ডাল, আলু, লবন, সবান ইত্যাদি।

কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অ্যাড. মো. কাওসার হোসেনের তত্ত্বাবধানে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন সংগঠনের সদস্য সচিব গোলাম মাওলা শান্ত, সদস্য মো. মাহাদী হাসান, মো. আরিফুর রহমান, রুবেল রাজ, কামরুল ইসলাম, মো. মাহাবুব হোসেন, রবিউল ইসলাম সবুজ ফরাজীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সংগঠনের মাধ্যমে প্রাথমিকভাবে প্রায় ১০০টি পরিবারকে খাদ্যসহায়তা দেয়া হবে বলে জানা গেছে।

নিম্নআয়ের মানুষেরা এ সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন। বর্তমান করোনা পরিস্থিতিতে নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের এ উদ্যোগ সর্বস্তরে ব্যাপক প্রশংসিত হয়েছে।

সংগঠনের আহ্বায়ক অ্যাড. কাওসার হোসাইন সাংবাদিকদের বলেন, বর্তমান সংকটময় পরিস্থিতিতে নিজেদের উদ্যোগে ও মানবিক দায়বদ্ধতা থেকে আমরা নিম্নআয়ের কর্মহীন মানুষের জন্য কিছু করতে চাই। এই মুহূর্তে জনসমাগম এড়ানোর জন্য সামাজিক দুরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাকে মাথায় রেখে আমাদের সংগঠনের বিভিন্ন ইউনিয়নের আগ্রহী ও স্বেচ্ছাসেবী সদস্যদের মাধ্যমে নিম্নআয়ের কর্মহীন মানুষগুলোর তথ্য সংগ্রহ করে খাদ্যসামগ্রী পাঠিয়ে দেয়া হচ্ছে।

তিনি আরো বলেন, বর্তমান আপদকালীন সময়ে সাধ্যমত মানুষের পাশে থাকার মানবিক চেতনা নিয়ে সংগঠনের এমন কার্যক্রম অব্যাহত থাকবে। পরবর্তীতে পরিস্থতি বিবেচনা করে সকল সদস্যদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আরো কল্যাণমুখী পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়ালো নলছিটি সিটিজেন ফাউন্ডেশন

আপডেট সময় : ০৫:৪১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০