সংবাদ শিরোনাম ::
করোনা ভাইরাসে প্রাণ গেলো স্পেনের রাজকুমারীর।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৩৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০ ২২৯ বার পড়া হয়েছে

মো: আমিনুল ইসলাম ::-
করোনা ভাইরাসে বিধ্বস্ত গোটা স্পেন । এরই মধ্যে এই মরণব্যাধি ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন দেশের এক রাজকুমারী। তার বয়স হয়েছিল ৮৬ বৎসর এবং তার নাম মারিয়া টেরেসা। তিনি বোরবন পারমার রাজবংশের সদস্য ছিলেন। মৃত্যু রাজকুমারী স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠের দূর সম্পর্কীয় বোন। স্পেনের রাজার বোন হলেও তিনি মৃত্যু বরণ করেছেন প্যারিসে। রাজকুমারী মারিয়া ফ্রান্সে পড়াশোনা করেছেন।প্যারিসের মাদ্রিদে একটি বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব বিষয়ে অধ্যাপনা করতেন। সমাজসেবার সাথেও তিনি যুক্ত ছিলেন। বরাবর তার চলাচল ছিল অতি সাদা মাটা। এ পযর্ন্ত করোনা ভাইরাসে স্পেনে ৫ হাজারেরও বেশী লোক মৃত্যু বরণ করেছে। সেখানে আক্রান্তের সংখ্যা ৫৪ হাজারের অধিক।

























