করোনা ভাইরাস প্রতিরোধে জনসমাগম রোধে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে আগৈলঝাড়ায় এসেছে সেনাবাহিনী
- আপডেট সময় : ০৪:২৬:১২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০ ২৮৯ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসমাগম রোধ ও সামাজিক দূরত্ব বজায় রাখতে মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী। বরিশালের আগৈলঝাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে মানুষকে সচেতন করতে এবং ঘরমুখো রাখতে সেনাবাহিনীর টহল জোড়দার করা হয়েছে। সোমবার বিকেলে সেনাবাহিনীর ক্যাপ্টেন ইব্রাহিম এর নেতৃত্বে একটি টহল টিম উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করে জনগণকে সচেতন করছেন। এ সময় তারা জনগণকে আতঙ্কিত না হয়ে এই করোনা ভাইরাস মোকাবেলা করতে সরকারের নির্দেশনা অনুযায়ী ঘরে থাকার অনুরোধ করেন। জনগনকে জিম্মি করে কোন অসৎ ব্যক্তি ও ব্যবসায়ীকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য অধিক দামে বিক্রি না করার অনুরোধ জানান। এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন ইব্রাহিম, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আঃ রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত প্রমুখ। এসময় তারা বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সতর্ক হউন, ঘরে থাকুন, অপ্রয়োজনে কেউ ঘরের বাহিরে যাবেন না এ শ্লোগান নিয়ে সেনাবাহিনীর একটি দল প্রচার ও মাইকিং করে জনগণকে সচেতন করেন। সেনাবাহিনীর ক্যাপ্টেন ইব্রাহিম এর নেতৃত্বে একটি সেনাবাহিনীর দল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মাইকিং করে মানুষকে সচেতন করে। এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইনের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।এ প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে বলে ক্যাপ্টেন ইব্রাহিম জানান। সেনাবাহিনীর পাশাপাশি উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আঃ রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত ও আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন উপজেলার বিভিন্ন স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। এছাড়া উপজেলা জুড়ে পরিচালিত হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। হ্যান্ডমাইকে সাধারণ মানুষকে করোনা থেকে বাঁচতে নিরাপদ দূরুত্ব বজায় রাখা এবং জনসমাগম এড়িয়ে চলতে অনুরোধ করেন তারা। এছাড়া কর্মহীন মানুষকে সরকারী ভাবে ও ওসি সহ ব্যক্তি উদ্যোগে চাল, ডাল, আলুসহ বিভিন্ন নিত্যপন্য সামগ্রী বিতরন করা হচ্ছে।

























