সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় ভর্তুকির মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে নিত্য পণ্য দিচ্ছেন সিআইপি আজাদ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:২১:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২০ ১৪৪ বার পড়া হয়েছে

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি\ বরিশালের বানারীপাড়ায় মরণঘাতি করোনা ভাইরাসের কারণে হোম কোয়ারেন্টাইনে থাকা নি¤œ আয়ের মানুষদের ভর্তুকি দিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন ব্যবসায়ী আশিকুল ইসলাম আজাদ সিআইপি। ০১৭৬১৫৯৭৫৬,০১৯৭৮১৫২০২৬, ০১৭৭৭১১১১৯২ এই নম্বর গুলোতে কল করলেই তিনি বাড়ি বাড়ি গিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন । তার এই মহতি উদ্যোগে তাকে সার্বিক সহযোগিতা করছেন বানারীপাড়া প্রেসক্লাব নেতৃবৃন্দ।উল্লেখ্য শনিবার দুপুরে ভর্তুকী দিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ শুরু করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,ব্যবসায়ী আশিকুল ইসলাম আজাদ,বানারীপাড়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য সাইদুল ইসলাম,সহ-সভাপতি কেএম শফিকুল আলম জুয়েল,জাকির হোসেন,রেজাউল ইসলাম বেল্লাল ও সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা প্রমূখ। ###
























