সংবাদ শিরোনাম ::
আগৈলঝাড়ায় লগ ডাউন না মেনে দোকানে বেশী লোক থাকায় জরিমানা”
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২০ ৬৬০ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
করোনো ভাইরাস আতঙ্কে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় লগ ডাউন থাকার পরেও দোকানে বেশী লোক থাকায় দুটি দোকানে জরিমানা করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল বাজারে পলাশের চায়ের দোকানে বেশী লোক থাকায় ১শত টাকা ও ছোট ডুমুরিয়া বাজারে জালালের মুদির দোকানে একই অপরাধে ১হাজার টাকাসহ দুটি দোকানে ১১শত টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট চৌধুরী রওশন ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত, ইউনিয়ন চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মুরাদ হোসেন শিকদার ও এসআই সুশান্ত প্রমুখ।

























