সংবাদ শিরোনাম ::
করোনা সচেনতায় তেতুলিয়া প্রেসক্লাবের লিফলেট বিতরণ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৩১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০ ১৪৮ বার পড়া হয়েছে

তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:- বিশ^ব্যাপী মহামারি নোভেল করোনা ভাইরাসের হাত থেকে সুরক্ষা থাকতে তেতুলিয়া প্রেসক্লাবের পক্ষে জনসচেনতামুলক লিফলেট বিতরন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের চৌরাস্তা বাজারে লিফলেট বিতরণ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভার) মাসুদুল হক। এসময় তেতুলিয়া প্রেসক্লাবের সভাপতি সোহরাব আলী, সাধারন সম্পাদক আ. রাজ্জাক, সিনিয়র সাংবাদিক আবু তাহের আনসারী, জাবেদুর রহমান সহ তেতুলিয়া প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার জনসমাগম এলাকায় লিফলেট বিতরনের কার্যক্রম অব্যাহত থাকবে।#
জাবেদুর রহমান জাবেদ
























