করোনা ভাইরাস” থেকে মুক্তি পাওয়ার জন্য দেশবাসীর প্রতি ছারছীনা পীরের বিশেষ নসীহত
- আপডেট সময় : ০৫:৩৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০ ১৯৯ বার পড়া হয়েছে

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি
বর্তমানে সমগ্র পৃথিবীর কঠিনতম নাজুক পরিস্থিতি “করোনা ভাইরাস” থেকে মুক্তি পাওয়ার জন্য ছারছীনা শরীফের হযরত পীর সাহেব হুজুর কেবলা আলহাজ¦ হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুলাহ (মা.জি.আ.)-এর পক্ষ থেকে সকল মুসলিম উম্মাহকে বিশেষ করে দেশবাসী ও ভক্তদেরকে বিশেষ কিছু নসীহত দিয়েছেন।
পীর ছাহেব কেবলা বলেন- মহান আলাহ রাব্বুল আলামীন মাঝে মাঝে তাঁর বান্দাদের ভয়, মুসিবত ও বিপদ দিয়ে পরীক্ষা করে থাকেন। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা অল্পতেই হতাশ হয়ে যাই। সামান্য বিপদে দিশেহারা হয়ে পড়ি। মহান আলাহ তাআলা এ সময়ে ধৈর্য্য ধারণ করতে বলেছেন। বিপদে পড়লে আলাহর কাছে সাহায্য চাইতে হয়। তিনিই একমাত্র উদ্ধারকারী। তিনি চাইলে মুহুর্তেই বিপদ থেকে মুক্তি দিতে পারেন।
পৃথিবীতে মানুষ যতদিন বেঁচে থাকবে সুখ-দুঃখ, বিপদ-মুসিবত তত দিন থাকবে। বিপদকে ঘৃণা বা খারাপ দৃষ্টিতে দেখার কোনো সুযোগ নেই। আলাহ পাক অনেক সময় বিপদ-আপদ দিয়ে বান্দাকে পরীক্ষা করে থাকেন। অনেক সময় বিপদের কারণেই মানুষ আলাহর দিকে ফিরে আসে। আবার যখন মানুষ

























