আগৈলঝাড়ায় করোনা ভাইরাস সম্পর্কে আলোচনা ১নং রাজিহার ইউনিয়নের উদ্যোগে”
- আপডেট সময় : ০২:২৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০ ১৪৫ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
বরিশালের আগৈলঝাড়া বৃহস্পতিবার ১নং রাজিহার ইউনিয়নের চেয়ারম্যান মোঃইলিয়াস হোসেন তালুকদার এর সভাপত্বিতে অফিস কার্যালয়ে করোনা ভাইরাস সচেতন সম্পর্কে আলোচনা সহ গ্রামের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরন সহ পরিষদ চত্বরে সাধারণ জনগনের সচেতনতা মূলক হাত ধোয়ার ব্যবস্থা সহ নানা উদ্যোগ গ্রহন করেন প্রচারের মাধ্যমে ১নং রাজিহার ইউনিয়নের সকল জনগনকে বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না যাওয়ার পরামর্শ দেন এবং তিনি আরো বলেন কোন অপরিচিত লোক কিংবা প্রবাসী ভাইয়েরা এলাকায় প্রবেশ করলে তাৎক্ষনিক তাহার সম্পর্কে তথ্য জানানোর জন্য বিনীত অনুরোধ করেন এসময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, ডাঃ অালামিন হোসাইন মেডিকেল অফিসার রাজিহার ইউনিয়ন, সংরক্ষিত সদস্যা গন, সদস্য গন, এবং ইউপি সচিব গৌতম চন্দ্র পাল,গন্যমান্য,ব্যাক্তিবর্গ, সাস্থকর্মী,চোকিদার।
প্রমুখ।
























