করোনা ভাইরাস প্রতিরোধে বিভাগীয় কমিশনারের সাথে উপজেলা প্রশাসনের ভিডিও কনফারেন্স আগৈলঝাড়ায়”
- আপডেট সময় : ১০:০৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০ ১৫০ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
করোনা ভাইরাস প্রতিরোধে বরিশাল বিভাগীয় কমিশনারের সাথে আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আগৈলঝাড়া উপজেলা প্রশাসন ও সাধারন লোকজনের সাথে ভিডিও কনফারেন্স করেন বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়াছিন চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার উপজেলা প্রশাসনের কাছে জানতে চান আগৈলঝাড়া উপজেলায় করোনা ভাইরাসের প্রভাব কি পর্যায় রয়েছে। উপজেলা প্রশাসন থেকে জানানো হয় বর্তমানে উপজেলায় করোনা ভাইরাসের তেমন কোন প্রভাব নেই। এসময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায় সহ আগৈলঝাড়ার বিভিন্ন সরকারী কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানরা।
























