আগৈলঝাড়ায় মুক্তিযোদ্ধা শাজাহান মৃধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন”
- আপডেট সময় : ১১:৩৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০ ২৩৬ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দুঘর্টনায় আহত হয়ে পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের লখারমাটি গ্রামের মৃত করিম মৃধার ছেলে রাজিহার ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ও অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ শাজাহান মৃধা গত ১৭ মার্চ মুজিববর্ষের অনুষ্ঠান শেষে বাড়ি যাওয়ার পথে রাজিহার বসে সড়ক দুঘর্টনায় গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ভর্তি করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ওই দিন রাতেই বরিশাল শেবাচিম হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে ঢাকার একটি হাসপাতালে প্রেরন করা হয়। চিকিৎসারত অবস্থায় বুধবার রাত ৯ টায় ঢাকা মেডিকেল হাসপাতালে মুক্তিযোদ্ধা মোঃ শাজাহান মৃধার মৃত্যু হয়। বৃহস্পতিবার দুপুরে বাদ যোহর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় নিজ বাড়ি লখারমাটিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর প্রতিক মহিউদ্দিন মানিক, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, মুক্তিযোদ্ধা গন, রাজিহার ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার, রাজিহার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুরাদ হোসেন শিকদার,আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন,আগৈলঝাড়া থানার এস আই সাজাহান সংগিও পুলিশ গন, আওয়ামীলীগ নেতা মতিউর রহমান হাওলাদার, সিদ্দিকুর রহমান মৃধা সহ নেতা কর্মি ও সাধারন জনোগন।























