তেতুলিয়ায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত
- আপডেট সময় : ১১:২৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০ ১৩৬ বার পড়া হয়েছে

তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি ঃ মহান স্বাধীনতার স্থপতি সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করা হয়েছে। 
দিবসটি উপলক্ষ্যে আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে চৌরাস্তাস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশেষ মোনাজাত করেন। পরে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ভার) মাসুদুল হক, উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মাহবুবুর রহমান ও মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এদিকে দিবসটি উপলক্ষ্যে আলাদাভাবে ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা কার্যালয়ে ফিল্ড সুপারভাইজার ইদ্রিস আলীর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।























