সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

সাংবাদিক নির্যাতন কুড়িগ্রামের তিন ম্যাজিস্ট্রেট প্রত্যাহার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২০:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০ ১২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রাম থেকে ফিরে মোঃ আবুল বাশার স্টাফ রিপোর্টার ও মোঃ মিনারুল ইসলাম ভ্রাম্যমাণ প্রতিনিধি::-

কুড়িগ্রামে সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে মধ্যরাতে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার ঘটনায় অভিযুক্ত ৩ সহকারী কমিশনার মোঃ নাজিম উদ্দিন, রিন্টু বিকাশ চাকমা ও এস এম রাহাতুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। কুড়িগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে কর্মরত এই সহকারী কমিশনারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পরবর্তী পদায়নের জন্য ন্যস্ত করা হয়। কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ হাফিজুর রহমান তিনজনকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য গত শুক্রবার মধ্যরাতে বাড়িতে হানা দিয়ে ধরে নিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে এক বছরের কারাদণ্ড দেন জেলা প্রশাসন। ঘরে কোনও তল্লাশি চালানো না হলেও পরে ডিসি অফিসে নেয়ার পর তারা দাবি করেন আরিফুলের বাসায় আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা পাওয়া গেছে। এই ঘটনা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। আরিফুলের পরিবারের দাবি কুড়িগ্রামের ডিসি মোছাঃ সুলতানা পারভীনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তিনি এসব করিয়েছেন। এই অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন রিন্টু বিকাশ চাকমা। অভিযোগ আছে এ ঘটনায় নেতৃত্ব দেন কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার রাজস্ব নাজিম উদ্দিন, রাহাতুল ইসলামও সঙ্গে ছিলেন।
গত শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ রংপুর বিভাগীয় কমিশনারকে এই ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। রংপুরের বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম তদন্তের দায়িত্ব দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব আবু তাহের মোঃ মাসুদ রানাকে। রোববার তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাংবাদিক নির্যাতন কুড়িগ্রামের তিন ম্যাজিস্ট্রেট প্রত্যাহার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:২০:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০