সংবাদ শিরোনাম ::
বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম কাজিরচরে কৃষকের খড়ের পালায় আগুন, কৃষি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ সাংবাদিক মোঃ মিজানুর রহমান এর সম্মাননা স্মারক ক্রেস্ট প্রাপ্ত পরিচ্ছন্নতার বার্তায় ১২০ কিমি পদযাত্রায় বিডি ক্লিন, প্রশংসা করেছেন ভান্ডারিয়ার ইউএনও বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা

বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসায় বিভোর ঝালকাঠির জয়।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০ ১৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মনির হোসেন ঝালকাঠি প্রতিনিধি : শৈশব থেকে কিশোর আর কিশোর থেকে যুবক পুরো সময়টাই বঙ্গবন্ধুকে বুকে লালন করে রেখেছে ঝালকাঠির জয় মাতব্বর। বয়স এখনো কুড়ির কোঠা পার হয়নি। ঝালকাঠি সরকারী কলেজ থেকে এইচএসসি পাস করে অর্থাভাবে থেমে গেছে লেখাপড়ার চাকা। পিতা রনজিৎ মাতব্বর পেশায় কৃষক। মা ছবি রানী পেশায় একজন গৃহিনী। তারা গ্রামের বাড়ি রাজাপুরের বাঘড়ী এলাকায় বসবাস করে। বাল্য কালে বাবার ক্যাসেট প্লেয়ারে জাতির পিতার ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন শুনে বঙ্গবন্ধুর প্রতি অঘাত ভালোবাসা জন্মায় সেই সময়ে ৩য় শ্রেনীতে পড়–য়া জয়’র। সেই থেকেই শিশুটি হয়ে ওঠে মুজিব ভক্ত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিজ চোখে দেখার সৌভাগ্য তার হয়নি। কিন্তু তার ভাষন এবং দেশের প্রতি তার মমত্ববোধের কথা শুনে শুনে তাকে হৃদয়ে স্থান করে নিয়েছে জয় মাতব্বর। এক কথায় ছেলেটি বাল্যকাল থেকেই বঙ্গবন্ধুর প্রেমে বিভোর ছিলো। বঙ্গবন্ধুকে ভালোবেসে কখনো কখনো নিজ হাতে ছবি আঁকে, কখনো আবার মুজিবকে নিয়ে কবিতা লিখে। ছেলেটির লেখা ‘বাংলার খোকা’ এবং ‘স্বাধীনতার ডাক’ সহ বেশ কিছু কবিতা উল্লেখ যোগ্য। সম্প্রতি শেখ
মুজিবকে নিয়ে একটি গান লিখে নিজেই সুর করেছে। বাবার কাছ থেকে নেয়া নিজের খরচের টাকা জমিয়ে নিজ লেখা গানটি নিজের কন্ঠে রেকর্ডিং করিয়েছে। এ যেন বঙ্গবন্ধুর প্রতি
তার বিরল ভালোবাসা। ছেলেটি চাল দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি চিত্রকর্ম
বানিয়েছে। এটি তৈরিতে তার সময় লেগেছে প্রায় দু’ মাস আর চাল লেগেছে এক হাজারের
অধীক। একান্ত সাক্ষাৎকারে জয় জানান, মুজিববর্ষে মুজিব কন্যা শেখ হাসিনাকে উপহার দেয়ার জন্যই জাতির পিতার চিত্রটি সে তৈরি করেছেন। এটি প্রধানমন্ত্রীর কাছে পৌছানোর আবেদন করে সে ইতি মধ্যে প্রধানমন্ত্রীর দপ্তরে একটি চিঠিও পাঠিয়েছে। মুজিব ভক্ত ছেলেটি এ প্রতিনিধিকে আরো বলেন, শেখ মুজিব শুধু একটি নাম নয়, শেখ মুজিব মানে একটি দেশ।
আর তা হলো আমার জন্মভুমি বাংলাদেশ। বঙ্গবন্ধুকে ভালোবেসে আমি আত্ম তৃপ্তি পাই,
বঙ্গবন্ধুকে নিয়ে আমার লেখা গান, কবিতা ও চিত্রকর্ম প্রধানমন্ত্রীকে উপহার দিতে পারলে আমি তৃপ্তি পাবো এবং আমার বাবা-মা গর্বিত হবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
© সর্বস্বত্ব সংরক্ষিত © আজকের ক্রাইম নিউজ
কারিগরি সহযোগিতায়ঃ ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক

বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসায় বিভোর ঝালকাঠির জয়।

আপডেট সময় : ১১:৪৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০