সংবাদ শিরোনাম ::
দুই কেজি গাাঁজা সহ দুইটি মাদক ব্যবসায়ী চক্রের ৭ সদস্য আটক হয়েছে।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:৩১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০ ১৩৫ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেস্ক
বরিশাল নগরীর রূপাতলি লালার দীঘির দক্ষিণ পার এবং আদর্শ সড়কে পৃথক অভিযানে দুই কেজি গাাঁজা সহ দুইটি মাদক ব্যবসায়ী চক্রের ৭ সদস্য আটক হয়েছে। আজ শুক্রবার রাতে প্রায় তিনঘন্টাব্যাপী এই অভিযানে নেতৃত্ব দেন বিএমপি নগর গোয়েন্দা বিভাগ ডিবির এস.আই মহিউদ্দিন আহমেদ পিপিএম। কুখ্যাত মাদকব্যাবসায়ী সাইফুল গ্রুপ এবং কাশেম গ্রুপের গ্রুপলিডার সহ ৭ জনকে আটক করা হয়েছে। বরিশাল সহ দক্ষিণাঞ্চলে দীর্ঘদিন যাবত প্রশাসনের দৃস্টি এড়িয়ে তারা মাদকব্যবসা করে আসছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি। এতে মাদক সহ ধরা পড়লো তারা।


























