আগৈলঝাড়ায় করোনো ভাইরাস প্রতিরোধে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৫৮:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০ ১২০ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
“মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” এই শ্লোগানকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় করোনো ভাইরাস প্রতিরোধ, উপজেলাকে মাদকমুক্ত, বাল্য বিয়ে ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। থানার আয়োজনে বৃহস্পতিবার বিকেলে থানা চত্তরে থানা অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আঃ রব হাওলাদার। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, উপজেলা প্রেসকাব উপদেষ্টা সাইফুল ইসলাম, সভাপতি এইচ,এম মাসুম, সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, প্রেসকাব আহবায়ক কেএম আজাদ রহমান, সাংবাদিক ওমর আলী সানি, শাকিব খান, এসআই তৈয়বুর রহমান, এসআই শাহাবুদ্দিন,এসআই আব্বাস উদ্দিন ,এসআই জামাল,এসআই মনির হোসেন, এসআই শাহজাহান, এসআই জসিম উদ্দিন,এসআই নাসির উদ্দিন,এসআই মোক্তার হোসেন, ফরিদ উদ্দিন,মোঃ মামুন হোসেন,ইমরান হোসেন, রাব্বি ইসলাম, সাজ্জাদ হোসেন সহ প্রমুখ। সভায় বক্তারা বলেন, করোনো ভাইরাস প্রতিরোধে কোন স্থানে বেশী লোকজনের সমাবেশ থেকে বিরত থাকা। পরিস্কার থাকতে হবে, বারবার হাত ধুতে হবে। উপজেলাকে মাদকমুক্ত করতে হলে সবার একসাথে কাজ করতে হবে। বিদ্যালয়ের ছুটির সময় শিার্থীদের বখাটেরা ইভটিজিং করলে তাৎনিক থানাকে জানাতে হবে। কেহ মাদক সেবন করলে তাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে হবে।























