আগৈলঝাড়ায় করোনা ও হাম-রুবেলা ভাইরাস মোকাবেলায় প্রশাসনের সভা অনুষ্ঠিত।
- আপডেট সময় : ০২:১৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০ ১২৪ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
করোনা ভাইরাস ঝুঁকি মোকাবেলা ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এআর কাম্পেইন বাস্তবায়ন করতে উপজেলা প্রশাসনের সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত,বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, করোনা ভাইরাস ঝুঁকি এড়াতে বিভিন্ন দিক নির্দেশনা রেখে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ বখতিয়ার আল মামুন। সভায় ৯ মাস বয়স থেকে ১০ বছরের কম বয়সী সকল শিশুকে হাম এবং রুবেলা ভাইরাসের টিকা দেয়ার আহ্বান জানিয়ে কাম্পেইন বাস্তবায়নের বিস্তারিত আলোচনা ও করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের গৃহীত পদক্ষেপের কথা জানান,
সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ সৈকত জয়ধর, সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা ত্রান ও দূর্যোগ কর্মকর্তা মোঃ মোশররফ হোসাইন, ইপিআই টেকনোলজিষ্ট মিজানুর রহমান, স্যানেটারী ইন্সেপেক্টর সুকলাল সিকদার প্রমুখ। পূর্বেই স্বাস্থ্য মন্ত্রনালয়ের নিদের্শক্রমে উপজেলা হাসপাতালে আইসোলেশন ইউনিট খোলা হয়েছে। কোন রোগীর সন্দেহ হলে এই ইউনিটে এসে পরীক্ষা করাতে পারবেন বলে জানান হাসপাতাল প্রধান।























