সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সকল অশ্লীলতাকে না বলে আজ শেষ হচ্ছে ২২৫ তম সূর্যমণি মেলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০ ১৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বানারীপাড়া প্রতিনিধি
বরিশালের বানারীপাড়া উপজেলার বেতাল গ্রামে অনুষ্ঠিত ২২৫ তম ঐতিহ্যবাহী সূর্যমণি মেলা সকল প্রকার অশ্লীলতাকে না বলে সুষ্ঠুভাবে শেষ হচ্ছে আজ ১০ মার্চ। এর আগে ২৫ ফেব্রæয়ারি ঐতিহ্যবাহী এ মেলার কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছিলো। প্রতি বছর মাঘি পূর্ণিমার শুক্লা তিথিতে সূর্য পুজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বী’রা এ মেলার আয়োজন করে থাকেন বলে জানাগেছে। কথিত আছে আজ থেকে ২২৫ বছর আগে মাঘী পূর্ণিমার শুক্লা তিথিতে বর্তমানে মেলার মাঠে যেখানে সূর্য দেবের মন্দির রয়েছে,ওই স্থানে তখনকার গঙ্গু সরকারের নিজস্ব চাষীরা চাষ করতে গিয়ে তাদের লাঙ্গলের ফলা আটকে যায়। চাষ বন্ধ রেখে তারা দেখতে পান লাঙ্গলের ফলার মাথায় মূর্তি আকৃতির কিছু একটা আটকে আছে। চাষীরা ঘটনাটি তাদের মালিক গঙ্গু সরকারের পরিবারের কাছে গিয়ে বলেন। তারা এসে লাঙ্গলের ফলাটি যেখানে আটকে গেছে সেখানে খুঁড়ে দেখতে পায় সূর্য আকিৃতির একটি কষ্টি পাথরের মূর্তি। ওইদিন রাতে গঙ্গু সরকারের মা সপ্নে দেখেন মূর্তি প্রাপ্তির স্থানে পুজা দেয়ার জন্য। সকালে তিনি সন্তানদের জানালে তারা মূর্তিটি প্রাপ্তি স্থানে স্থাপন করে পুজার ঘর তৈরি করেণ ও তাদের ধর্মীয় কাজ সম্পাদন করেণ। তারপর থেকে প্রতি বছরের মাঘী পূর্ণিমার শুক্লা তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা সূর্য পুজার মাধ্যমে সূর্যমণি মণির মেলার আয়োজন করে আসছে। প্রথমে ৩,পরে ৭ ও কালের বিবর্তনে বর্তমানে ১ মাস ব্যপী এ মেলার আয়োজন করা হয়। এক সময় সূর্য মূর্তিটি মন্দির থেকে হারিয়ে গেলে গঙ্গু সরকারের পরিবারের অন্য সদস্য’রা সাদৃশ্য আরেকটি মূর্তি তৈরি করে পুজা ও মেলার আয়োজন করতেন। দেশ স্বাধীনের আগে গঙ্গু সরকার পরিবার সহ ভারতে চলে যান। তবে যাবার আগে বাড়ির পাশের চেরাগ আলী মোল্লাকে তাদের সমস্ত সম্পত্তির অধিকার বুঝিয়ে দিয়ে যান এবং বেতাল গ্রামের ভট্টাচার্য্য বাড়ির সদস্যদের এলাকার সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে সূর্য পূজার মাধ্যমে মেলার আয়োজন এবং চেরাগ আলী মোল্লার পরিবারকে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার অনুরোধ জানিয়ে ছিলেন বলেও জানা গেছে। পরে চেরাগ আলী মোল্লার ছেলে খবির উদ্দিন মোল্লা ও ভট্টাচার্য্য পরিবারের কয়েক পরুষ পেরিয়ে বর্তমানে কৃষ্ণ কান্ত ভাট্টাচার্য্য সূর্য পুজার মাধ্যমে মেলার আয়োজন করে থাকেন বলে তিনি জানান। তিনি আরও জানান,মেলা আয়োজনে এখনও ভট্টাচার্য্য পরিবারের পাশে থাকছেন চেরাগ আলী মোল্লার উত্তরসূরী’রা এবং এলঅকার সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে মেলা উদযাপনের কমিটি গঠন করা হয়। এই মেলা বরিশালের বানারীপাড়ায় অনুষ্ঠিত হলেও জেলার পাশ্ববর্তী সব উপজেলা,পিরোজপুর জেলার নাজিরপুর, স্বরূপকাঠি, কাইখালিসহ বিভন্ন এলাকার মানুষের সমাগম ঘটে। এখানে শিশুদের বিনোদনের বিভিন্ন সুযোগ থাকে এবং সাংসারিক অনেক আসবাবপত্র পাওয়া যায়। উল্লখ্য এই মেলাকে কেন্দ্র করে শিশু,কিশোর ও যুবক’রা বছর ভরে পয়সা জমাতে থাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সকল অশ্লীলতাকে না বলে আজ শেষ হচ্ছে ২২৫ তম সূর্যমণি মেলা

আপডেট সময় : ০৫:৪২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০