সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

করোনা ভাইরাস আতংকে তেঁতুলিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪১:০৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০ ১৩২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি ঃ করোনা ভাইরাস আতংকে রয়েছে দেশের সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়া। এ উপজেলার তিনদিক বেষ্টিত পাশ^বর্তী রাষ্ট্র ভারত। এছাড়াও পাশেই রয়েছে নেপাল, ভুটান সহ চীনের মতো করোনা ভাইরাসে আক্রান্ত রাষ্ট্র। বর্তমানে ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। যার ফলে দেশের উত্তরের প্রবেশদ্বার হল বাংলাবান্ধা স্থলবন্দরটি পুরো আতংকিত। এ বন্দর দিয়ে প্রতিনিয়ত ইমিগ্রেশন ব্যবহার করে ভারত, নেপাল, ভুটান থেকে বাংলাদেশে প্রবেশ করছে পর্যটক যাত্রী সহ পণ্যবাহী ট্রাক ড্রাইভাররা। বিভিন্ন মালামাল সরবরাহ করা ট্রাক ড্রাইভারদের এতদিনও পরীক্ষার আওতায় আনা হয়নি। গতকাল সোমবার থেকে বাংলাবান্ধা স্থলবন্দরে করোনা ভাইরাস পরীক্ষার জন্য বিশেষ সতর্কতা অবলম্বনে বিশেষ মেডিকেল টিম বসানো হয়েছে। ভারত সরকারও ফুলবাড়ি স্থলবন্দরে বিশেষ মেডিকেল টিম স্থাপন করেছে। এভাবে প্রতিনিয়ত প্রায় ৩শর অধিক ট্রাক বিভিন্ন দেশ থেকে বাংলাবান্ধা স্থলবন্দরে প্রবেশ করে। এ সমস্ত ড্রাইভারদের কোন পরীক্ষা করা হত না। দেশে করোনা ভাইরাসে তিনজন আক্রান্তের সনাক্ত হওয়ায় আতংক বিরাজ করতে থাকে সীমান্তবর্তী উপজেলা তেতুলিয়াতেও। সকাল থেকে ইমিগ্রেশন যাত্রী ও ট্রাক চালকদের করোনা ভাইরাস নির্ণয়ের আওতায় নিয়ে আসে তেঁতুলিয়া স্বাস্থ্য বিভাগ। আজ সোমবার সকালে পঞ্চগড় সিভিল সার্জন ডা. ফজলুর রহমান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম রাজিউল করিম সরেজমিনে পরিদর্শন করে বলেন বাংলাবান্ধা স্থলবন্দর কড়া নিরাপত্তার মধ্যে নজরদারিতে রেখেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনা ভাইরাস আতংকে তেঁতুলিয়া

আপডেট সময় : ১২:৪১:০৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০