সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

আগামী এপ্রিল ও মে মাসে একটি করে দুটি ঘূর্ণিঝড় হতে পারে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০ ২৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: আগামী এপ্রিল ও মে মাসে একটি করে দুটি ঘূর্ণিঝড় হতে পারে। সেই সঙ্গে এ দুই মাসে তীব্র তাপপ্রবাহও (৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপর) বয়ে যেতে পারে। মার্চ, এপ্রিল ও মে এই তিন মাসের আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাস থেকে এসব তথ্য জানা যায়। সম্প্রতি আবহাওয়া অধিদফতর এ তথ্য প্রকাশ করে।
মার্চের পূর্বাভাস অনুযায়ী, এ মাসে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দিনের তাপমাত্রা এ মাসে স্বাভাবিক (৩৪-৩৬ ডিগ্রি) অপেক্ষা সামান্য কম থাকার সম্ভাবনা আছে।

তবে মাসের শেষ দিকে দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে একটি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি)/মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি থাকতে পারে।

মার্চের শেষ সপ্তাহে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতজনিত কারণে আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে বলেও দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে।

এপ্রিলের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশে স্বাভাবিক/স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

দেশের উত্তর থেকে মধ্যাঞ্চল পর্যন্ত ২ থেকে ৩ দিন বজ্রসহ মাঝারি/তীব্র কালবৈশাখী/বজ্র-ঝড় এবং দেশের অন্যত্র ৪ থেকে ৫ দিন হালকা/মাঝারি কালবৈশাখী/বজ্রঝড় হতে পারে এপ্রিলে।

এ মাসে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ (৪০ ডিগ্রির বেশি) এবং অন্যত্র ১ থেকে ২টি মৃদু/মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

এবং মে মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে ১ থেকে ২টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে এবং এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ২ থেকে ৩ দিন মাঝারি/তীব্র বজ্রঝড় (কালবৈশাখী) এবং দেশের অন্যত্র ৩ থেকে ৪ দিন হালকা/মাঝারি/বজ্রঝড় (কালবৈশাখী) হতে পারে মে মাসে।

দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে ১ থেকে ২টি তীব্র তাপপ্রবাহ এবং অন্যত্র ২ থেকে ৩টি মৃদু/মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে এ মাসে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগামী এপ্রিল ও মে মাসে একটি করে দুটি ঘূর্ণিঝড় হতে পারে।

আপডেট সময় : ০৩:৫৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০