সংবাদ শিরোনাম ::
গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস পালন”
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:০৬:৫২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০ ১৪৬ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেন
স্টাফরিপোর্টারঃ-
“শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা” প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্যে বরিশালের গৌরনদীতে র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
রবিবার বেলা এগারটায় উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে উপজেলার শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে নারী দিবসের আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিন, উপজেলা হাসপাতালের সহকারী সার্জন নাজনীন আক্তার, গৌরনদী মডেল থানার ওসি মাহবুবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, আনসার ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তার।























