সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

হোটেল ব্যবসায়ীদের বিএমপি কমিশনারের কঠোর হুশিয়ারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০ ২২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান-বিপিএম (বার) যাবতীয় অবৈধ, অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে কঠোর হুশিয়ার জানিয়ে হোটেল ব্যবসায়ীদের বলেন, ‘দিস ইজ দা লাস্ট চান্স’ আমরা এসব শতভাগ নির্মূল করেই ঘরে ফিরতে চাই। যারা ধর্মের কাহিনী শুনবে না; তাদের জন্য আঙুল বাঁকাতে চাই।

বৃহস্পতিবার (০৫ মার্চ) নগরীর পুলিশ লাইন্স ড্রিল শেডে বরিশাল মহানগরী এলাকার আবাসিক হোটেলগুলোতে অনৈতিক কার্যকলাপ বন্ধে হোটেল মালিক-ম্যানেজারদের নিয়ে অনুষ্ঠিত সচেতনতামূলক কর্মশালায় সভাপতির বক্তৃতায় পুলিশ কমিশনার এই হুশিয়ারী দিয়েছেন।

এসময় বিএমপি কমিশনার আরও বলেন, ‘মানব কল্যাণে অন্যতম মৌলিক চাহিদা “আশ্রয় দান ” যেখানে মুসাফির এসে থাকতে পারে। ভালো নিয়তে সাধ্যমত এমন জনগণের সেবা দানকারী ব্যাবসা যেমন লাভজনক তেমনি পূণ্যেরও। আর নিয়ত যদি খারাপ থাকে তাহলে আপনার এই ব্যবসা আপনাকে ইহকাল ও পরকালের জন্য নরক এর পাশাপাশি সামাজিকভাবে ঘৃণ্য জীবন উপহার দিবে।

তাই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে গর্বিত নাগরিক হিসেবে অপরাধীর ব্যপারে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা না করে যদি প্রশ্রয়ের কারণ হয়ে থাকেন, এই মানসিকতার কাউকে ছাড় দেয়া হবে না। বারংবার সীমালঙ্ঘনের দায়ে আমরা আপনাদের লাইসেন্স বাতিলের জন্য যথাযথ প্রক্রিয়ায় অনুরোধ জানাতে বাধ্য হবো।

ইতিপূর্বে মতবিনিময় সভা, ধরপাকড়ের পরেও যাঁরা শুধরাতে পারেননি তাদের বলব এনাফ ইজ এনাফ ! নগরীতে কোন প্রকার অসামাজিক, অনৈতিক, অবৈধ ব্যবসা চলবেনা। যে হোটেলগুলোতে ইতিপূর্বে নীতিহীন কর্মকান্ডের আশ্রয় প্রশ্রয় দিয়েছেন; সেখান থেকে উঠে এসে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার অঙ্গিকার নিয়ে, সকল নীতিমালা মেনে, দেশের স্বার্থে নিরাপদ একটি ব্যবসায়ী পরিবেশ তৈরির মাধ্যমে পুলিশ জনতা এক হয়ে অপরাধ দমনে কাজ করার জন্য অনুরোধ রইল।

এসময়ে কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি জনাব প্রলয় চিসিম সহ বিএমপি’র উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হোটেল ব্যবসায়ীদের বিএমপি কমিশনারের কঠোর হুশিয়ারি

আপডেট সময় : ০৫:৪৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০