সংবাদ শিরোনাম ::
বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম কাজিরচরে কৃষকের খড়ের পালায় আগুন, কৃষি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ সাংবাদিক মোঃ মিজানুর রহমান এর সম্মাননা স্মারক ক্রেস্ট প্রাপ্ত পরিচ্ছন্নতার বার্তায় ১২০ কিমি পদযাত্রায় বিডি ক্লিন, প্রশংসা করেছেন ভান্ডারিয়ার ইউএনও বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা

ঠাকুরগাঁওয়ে স্কুল ছাত্রীর হত্যাকারী আটক বিক্ষুব্ধ গ্রামবাসীর মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০ ২১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ে স্কুল ছাত্রী শ্রাবনী রানী (১৫) এর হত্যাকারী সৎ মামা সোহাগ বর্মণ (২২) কে আটক করেছে পুলিশ।৪ মার্চ বুধবার সন্ধায় সদর উপজেলার আকচা ইউনিয়নের পল্টন এলাকার নিজ বাড়ি থেকে শ্রাবনীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। শ্রাবনী ওই এলাকার ভবেশ চন্দ্র বর্মনের মেয়ে।
৫ মার্চ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টার দিকে শহরের বরুনাগাঁও আশ্রমপাড়া
এলাকার মাখনের আম বাগান থেকে তাকে আটক করা হয়।সোহাগ
জগন্নাথপুর ইউনিয়নের চব্বিশ টিউবওয়েল এলাকার ধীরেণ বর্মনের ছেলে । স্কুল ছাত্রী শ্রাবনীর নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে ও হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবীতে ৫ মার্চ সকালে আকচা ইউনিয়নে মানববন্ধন করেছে তার
সহপাঠি ও বিক্ষুব্ধ গ্রামবাসী।পুলিশ সুত্রে জানাযায়, ঠাকুরগাঁও সি এম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেনীর ছাত্রী শ্রাবনী রানীর সৎ মামা সোহাগ বর্মণ। সে
তার মায়ের সাথে খাগড়াছড়ি জেলার মাহালছড়ি উপজেলার মাইশছড়ি
গুচ্ছগ্রামে থাকতো। সে গত চার মাস আগে খাগড়াছড়ি থেকে ঠাকুরগাঁওয়ে চলে আসে। এ সময়ে সোহাগ তার সৎ ভাগনিকে প্রেমের প্রস্তাব দিলে পরিবারে তা জানাজানি হয়ে যায়। এর পরে শ্রাবনী তার প্রস্তাব প্রত্যাক্ষাণ করলে তা মেনে নিতে পারেনি সোহাগ এবং ৪ মার্চ বুধবার
সন্ধায় সুযোগ পেয়ে শ্রাবনীর বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে শ্রাবনীকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়।ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীরুল ইসলাম জানান, চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের পর আমরা সর্বোচ্চ প্রযুক্তি ব্যাবহার করে হত্যাকারীকে ধরতে পেরেছি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঠাকুরগাঁওয়ে স্কুল ছাত্রীর হত্যাকারী আটক বিক্ষুব্ধ গ্রামবাসীর মানববন্ধন

আপডেট সময় : ১২:১৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০