ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকার নিউ মার্কেটে হত্যা মামলা: যুবলীগ নেতা জাকিরসহ ৪ জন গ্রেফতার জনকল্যাণমূলক উদ্যোগে রহমতপুরে আলোচনায় রাজন সিকদার বাবুগঞ্জের লোহালিয়া–সিংহেরকাঠী সংযোগ ব্রিজের বেহাল অবস্থা, ঝুঁকি নিয়ে চলাচল করছে শতাধিক মানুষ। বাবুগঞ্জে এনজিওর প্রায় ২০ লাখ টাকা নিয়ে দম্পতি উধাও। ঝালকাঠিতে শুরু ‘পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ বন্ধুর বাড়ি বেড়াতে এসে দর্শনায় ট্রেনে কাটা পড়ে দু’বন্ধু নিহত, এক বন্ধু আহত বিরামপুর দিওড় ইউনিয়নে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ, কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষক দলের উদ্যোগ বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র দর্শনায় ইয়াবাসহ ব্যবসায়ী আটক দামুড়হুদা বাসস্ট্যান্ডে পাবলিক টয়লেটে যুবকের মরদেহ,পরে উদ্ধার

আদালত প্রাঙ্গণ থেকে ভুয়া আইনজীবী, টাউট, দালাল, শনাক্ত করার নির্দেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০ ১২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: সারাদেশের আইনজীবী সমিতি এবং সব আদালত প্রাঙ্গণ থেকে ভুয়া আইনজীবী, টাউট, দালাল, ভুয়া মুহুরি, ক্লার্ক শনাক্ত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য বার কাউন্সিলকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার এক রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি সারাদেশের সব আদালত প্রাঙ্গণ থেকে ভুয়া আইনজীবী, টাউট, দালাল, ভুয়া মুহুরি, ক্লার্ক শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে তিনি রিটটি করেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়ার করা রিট আবেদনে বলা হয়, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার ১৯৭২ এর ৪১ অনুচ্ছেদ অনুযায়ী আইন পেশার সঙ্গে সম্পৃক্ত সবাইকে বার কাউন্সিল সনদপ্রাপ্ত হতে হবে। অন্যথায় ৬ মাসের কারাদণ্ডের বিধান রয়েছে। কিন্তু বার কাউন্সিল এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করায় আদালত অঙ্গনে টাউট-দালাল দৌরাত্ম্য বেড়েই চলছে।

রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, বার কাউন্সিলের চেয়ারম্যান, বার কাউন্সিল সচিব ও পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) বিবাদী করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আদালত প্রাঙ্গণ থেকে ভুয়া আইনজীবী, টাউট, দালাল, শনাক্ত করার নির্দেশ

আপডেট সময় : ০৯:৫৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০