সংবাদ শিরোনাম ::
বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম কাজিরচরে কৃষকের খড়ের পালায় আগুন, কৃষি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ সাংবাদিক মোঃ মিজানুর রহমান এর সম্মাননা স্মারক ক্রেস্ট প্রাপ্ত পরিচ্ছন্নতার বার্তায় ১২০ কিমি পদযাত্রায় বিডি ক্লিন, প্রশংসা করেছেন ভান্ডারিয়ার ইউএনও বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা

প্রধানমন্ত্রীর নির্দেশে দলের আগাছা পরিষ্কার করা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০ ৪২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আবুল বাশার স্টাফ রিপোর্টার/ মোঃ মিনারুল ইসলাম ভ্রাম্যমাণ প্রতিনিধি::-

দর্শনা থানা উদ্বোধন কালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন পাপিয়া-সম্রাটদের গডমাদারদের কোনো ছাড় নয় যুব মহিলা লীগ নেত্রী পাপিয়ার অনৈতিক কর্মকাণ্ডে দল বিব্রত বলে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দলের আগাছা পরিষ্কার অভিযান শুরু হয়েছে। কেউ এর বাইরে যেতে পারবে না। তিনি আরও বলেন শুধু পাপিয়া নয় তাদের সকল গডফাদার ও গডমাদারদেরও আইনের আওতায় আনা হবে। কোনো ভাবেই এসব কর্মকাণ্ড করতে দেওয়া যাবে না। ২৯ ফেব্রুয়ারি শনিবার দুপুরে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা নতুন থানার উদ্বোধনের পর সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী সাগর-রুনী হত্যাকাণ্ড নিয়ে বলেন দীর্ঘ ২৫ বছর পর চিত্র নায়ক সালমান শাহর মৃত্যুরহস্য উন্মোচিত হয়েছে। এ ক্ষেত্রে পিবিআই সফলতার পরিচয় দিয়েছে। খুব দ্রুতই সাগর-রুনী হত্যাকাণ্ডের জট খুলে এর মূল রহস্য উদ্‌ঘাটন করা হবে। মুজিব বর্ষে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ নিয়ে বাম সংগঠনগুলোর আপত্তি ও হেফাজতের প্রতিহতের ঘোষণার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন অসাম্প্রদায়িক চেতনার দেশে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। বিষয়টি নিয়ে ইতিমধ্যে সেতু মন্ত্রী ও আমাদের সাধারণ সম্পাদক দলের অবস্থান পরিষ্কার করেছেন। দর্শনার নতুন থানা উদ্বোধনের পর মন্ত্রী বলেন সীমান্ত জেলা হিসাবে চুয়াডাঙ্গা খুবই গুরুত্বপূর্ণ। দর্শনা তার অন্যতম। ইতিমধ্যে দর্শনাবাসীর প্রাণের দাবি দর্শনাকে থানায় রূপান্তরিত করা হলো। খুব শিগগিরই এটাকে উপজেলায় পরিণত করা হবে। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর নজরেও রয়েছে। থানা উদ্বোধনের পর চুয়াডাঙ্গা জেলা পুলিশ আয়োজিত জঙ্গি, সন্ত্রাস ও মাদক বিরোধী এক জনসভায় যোগ দেন মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সেখানে মন্ত্রীর হাতে ফুল দিয়ে জেলা পুলিশের তালিকাভুক্ত শতাধিক মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেন। পুলিশ সুপার জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সদস্য সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন, চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ হাজী আলি আজগর টগর, খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন ও চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রীর নির্দেশে দলের আগাছা পরিষ্কার করা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী।

আপডেট সময় : ০৩:০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০