সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বিদ্যুতের মূল্য সামান্য বাড়ানো হয়েছে কাদের।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০ ১৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
বিদ্যুতের মূল্য সামান্য বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার বিকেলে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ সেলিম-দেলোয়ার দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘দীর্ঘমেয়াদী সমস্যা সমাধানের জন্য বিদ্যুতের দাম সামান্য বাড়ানো হয়েছে। এটা সাময়িক সমস্যা, এই সমস্যা বেশি দিন থাকবে না। এই সাময়িক সমস্যা সবাইকে মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

‘মুজিববর্ষে আমরা শতভাগ ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবো। বিদ্যুৎ উৎপাদনের খরচের সঙ্গে সমন্বয় করার জন্য সামান্য দাম বাড়ানো হয়েছে। বিদ্যুৎ প্রাপ্তি সহজলভ্য করার জন্যই এই সাময়িক দাম বাড়ানো। এতে হয়তো সাময়িক কষ্ট হতে পারে। এই দাম বাড়ানোর পরও সরকারকে বিশাল অংকের টাকা ভর্তুকি দিতে হবে’, যোগ করেন সেতুমন্ত্রী।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির আমলে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাক না। সেই দুর্ভোগ এখন আর নেই। ঘরে ঘরে বিদ্যুৎ সহজলভ্য করার জন্যই এই সামান্য দাম বাড়ানো হয়েছে। দীর্ঘমেয়াদী সংকট সমাধানের জন্য এই সাময়িক সমস্যাটা আশা করি সবাই মেনে নেবেন।’

শহীদ সেলিম-দেলোয়ারের রাজনৈতিক সহযোদ্ধা ড. মো. আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি রুহুল আমিন, আইনজীবী নেতা মমতাজ উদ্দিন মেহেদী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিদ্যুতের মূল্য সামান্য বাড়ানো হয়েছে কাদের।

আপডেট সময় : ০৫:৫০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০