সংবাদ শিরোনাম ::
বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম কাজিরচরে কৃষকের খড়ের পালায় আগুন, কৃষি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ সাংবাদিক মোঃ মিজানুর রহমান এর সম্মাননা স্মারক ক্রেস্ট প্রাপ্ত পরিচ্ছন্নতার বার্তায় ১২০ কিমি পদযাত্রায় বিডি ক্লিন, প্রশংসা করেছেন ভান্ডারিয়ার ইউএনও বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা

দুই সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়ররা আগামীকাল শপথ গ্রহণ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০ ১৮৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়ররা আগামীকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) শপথ নেবেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই মেয়রের এবং স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম কাউন্সিলরদের শপথ পড়াবেন।’

নব-নির্বাচিত মেয়র শেখ ফজলে নূর তাপস পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী) আবুল হাসানাত আব্দুল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন (ফাইল ফটো)

গত ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। উত্তরে আতিকুল ইসলাম মেয়র নির্বাচিত হন, যিনি এর আগেও এ দায়িত্বে ছিলেন। দক্ষিণে মেয়র নির্বাচিত হন শেখ ফজলে নূর তাপস।

ঢাকার দুই সিটি করপোরেশনের বর্তমান মেয়রদের মেয়াদ শেষ হবে আগামী ১৬ মে। উভয় সিটিতেই বর্তমান ওয়ার্ড কাউন্সিলরের অনেকে পুনর্নির্বাচিত হয়েছেন। এ কারণে বর্তমান করপোরেশনের মেয়াদ শেষ না হলে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা দায়িত্ব নিতে পারেননি। শপথ নিলেও মেয়রের দায়িত্ব পেতে শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম এবং কাউন্সিলরদের আরও অপেক্ষা করতে হবে।

উত্তরের মেয়র আতিকুল ইসলাম পদত্যাগ করে নির্বাচনে অংশ নেয়ায় ডিএনসিসির মেয়র প্যানেলের জ্যেষ্ঠ সদস্য ও ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জামাল মোস্তফা মেয়রের দায়িত্ব পালন করছেন। অপরদিকে দক্ষিণে মেয়াদ পূর্ণ করবেন মেয়র সাঈদ খোকন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুই সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়ররা আগামীকাল শপথ গ্রহণ।

আপডেট সময় : ০৫:৩০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০