সংবাদ শিরোনাম ::
আগৈলঝাড়ায় বৈদ্যুৎিক সকে মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:০৬:১০ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০ ১৫৫ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
বরিশালের আগৈলঝাড়ায় বিদ্যুতায়িত হয়ে এক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় ও নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের আলী আকবরের ছেলে দুই সন্তানের জনক মাসুম আকন (৩০) বাড়ির পাশে ডোবায় মর্টার দিয়ে সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। পরিবারের স্বজনেরা মাসুমকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফয়সাল ফাহাদ মাসুমকে মৃত ঘোষনা করে।
অপমৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।
























