সংবাদ শিরোনাম ::
বরিশালে চার দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৪১:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০ ১৫৮ বার পড়া হয়েছে

বরিশালে চার দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৯ ফেব্রয়ারি) দুপুরে জেলা ম্যাজিস্ট্রেট এসএম অজিয়র রহমানের নির্দেশনায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বীর নেতৃত্বে নগরের বাটারগলি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বী জানান, দীর্ঘদিন ধরে নগরের বিভিন্ন ডায়গনস্টিক সেন্টারের জন্য দালালি করে আসছিল ওই চার ব্যক্তি। খবর পেয়ে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায় তাদের আটক করা হয়। পরে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারা লঙ্ঘনের দায়ে তাদের মধ্যে তিনজনকে এক মাসের এবং একজনকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
জনস্বার্থে নগরীতে এ ধরনের অভিযান চলবে বলেও জানান ওই কর্মকর্তা।


























