সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

৬ কার্যালয় দখলমুক্ত করে এসব কার্যালয় ধুতে ৪৯ লিটার গরুর দুধ ব্যবহার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০ ১৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শোরের কেশবপুরে আওয়ামী লীগের কয়েকটি কার্যালয় দখলমুক্ত করে তা দুধ দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে পৃথকভাবে এ অভিযান চালায় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও পুলিশ।

এর আগে এসব কার্যালয় থেকে ধারালো অস্ত্র এবং ফেনসিডিলের খালি বোতল উদ্ধার করা হয়। যশোর-৬ আসনের প্রয়াত এমপি ইসমাত আরা সাদেক সমর্থিতদের দখলে ছিল বিভিন্ন ইউনিয়নের এসব কার্যালয়। দখলমুক্ত করে এসব কার্যালয় ধুতে ৪৯ লিটার গরুর দুধ ব্যবহার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, কেশবপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের নিচে কৃষকলীগের কার্যালয় ২০১৪ সালে হাতুড়ি ও গামছা বাহিনী দখলে নেয়। এরপর উপজেলার মাছের ঘের দখল, মাদক ব্যবসা ও সেবন, চাঁদাবাজি, ডাকাতি, বাজার লুটসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড এখান থেকে পরিচালিত হয়। তাদের অত্যাচারে আতঙ্কে থাকতেন কেশবপুরবাসী।

গত ১৫ ফেব্রুয়ারি যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে যশোর-৬ সংসদীয় আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী করা হয়। এরপর হাতুড়ি ও গামছা বাহিনীর সদস্যসহ তাদের গডফাদাররা গা ঢাকা দেয়। পাশাপাশি আওয়ামী লীগের নির্যাতিত নেতাকর্মী ও সাধারণ মানুষ দলে দলে হাতুড়ি ও গামছা বাহিনীর সদস্যদের খুঁজতে থাকে। সঙ্গে সঙ্গে তাদের দখলে থাকা বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ কার্যালয় দখলমুক্ত করে গরুর দুধ দিয়ে ধুয়ে তাদের অপকর্মের পাপমোচন করা হয় বলে জানান উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল।

মঙ্গলবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ধোয়ামোছার সময় থানা পুলিশের উপস্থিতিতে হাতুড়ি বাহিনীর দখলে থাকা কক্ষটি খোলা হয়। এ সময় কক্ষ থেকে দুটি ধারালো অস্ত্র, চারটি তলোয়ার, একটি কিরিচ ও ফেনসিডিলের সাতটি বোতল উদ্ধার করে পুলিশ। এরপর উপজেলা মহিলা আওয়ামী লীগ গরুর দুধ দিয়ে কক্ষটি ধুয়ে মুছে ফেলেন।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমীন বলেন, গত ছয় বছরে আওয়ামী লীগ অফিসে নেতাকর্মীরা ঢুকতে পারেনি। মঙ্গলবার অফিসে এসে জানতে পারি হাতুড়ি ও গামছা বাহিনীর দখলে থাকা কক্ষটির তালা খুলে বিভিন্ন অস্ত্রসহ ফেনসিডিলের বোতল উদ্ধার করে পুলিশ।

তিনি আরও বলেন, হাতুড়ি বাহিনীর প্রধান খন্দকার আব্দুল আজিজ, গামছা বাহিনীর প্রধান খন্দকার শরিফুল ইসলামের নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ অফিস দখল করে মাছের ঘের দখল, মাদক ব্যবসা ও সেবন, বাজার লুটসহ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা হতো। তাদের বিরুদ্ধে কেশবপুর ও মণিরামপুর থানায় ডাকাতি, বাজার লুট, নারী নির্যাতন, ছিনতাই, চাঁদাবাজি ও মাছের ঘের দখলের অসংখ্য মামলা রয়েছে। দলীয় নেতাকর্মীরা এর প্রতিবাদ করলে তাদের হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হত। তাদের ভয়ে কেশবপুরবাসী ছিল আতঙ্কিত।

কেশবপুর থানা পুলিশের ওসি মোহাম্মদ আবু সাঈদ বলেন, ওসব কার্যালয় থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৬ কার্যালয় দখলমুক্ত করে এসব কার্যালয় ধুতে ৪৯ লিটার গরুর দুধ ব্যবহার।

আপডেট সময় : ০৫:৪১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০