তেতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরে ট্রলির ধাক্কায় শ্রমিক নিহত
- আপডেট সময় : ০৪:৪৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০ ১৭৭ বার পড়া হয়েছে

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধঃ উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরে ট্রলির ধাক্কায় মাসুদ রানা (১৮) নামে এক শ্রমিক নিহত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মাসুদ দেবীগঞ্জ উপজেলার পামুলির হাট ইউনিয়নের এনায়েতপুর এলাকার শফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, স্থলবন্দরের অভ্যন্তরে বন্দরের ৩ নং গেটের মাটি ভড়াটের কাজ চলছে নিহত মাসুদ সেখানে মাটি ভড়াটে ট্রলির শ্রমিক হিসেবে কাজ করত। বন্দর এলাকায় যাওয়ার সময় হঠাৎ বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রলির সাথে ধাক্কা লাগে পড়ে যায়। তাৎক্ষনিক স্থানীয়রা উদ্ধার করলেও ঘটনাস্থলেই সে মৃত্যুবরণ করেন।
বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন, সড়ক দূর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তেতুলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ নুরুন্নবী প্রধান জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছাড় আগেই তার মৃত্যু হয়েছে। পরে আমরা সুরতহাল রিপোর্ট করি। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন প্রকার অভিযোগ না থাকায় তার মা মিনারা বেগমের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।


























