সংবাদ শিরোনাম ::
মাদক সম্রাট সরোয়ার বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ আগৈলঝাড়ায় গ্রেফতার”
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:২১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০ ১৪৭ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশের অভিযানে একাধিক মামলার আসামী চিহ্নিত মাদক সম্রাট গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার হয়েছে। থানা সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে উপজেলার পশ্চিম সুজনকাঠি এলাকার তৈয়ব আলী সরদারের ছেলে একাধিক মামলার আসামী চিহ্নিত মাদক সম্রাট সরোয়ার সরদার (৪২) কে গোপন সংবাদের ভিত্তিতে ১০০ গ্রাম গাঁজা ও ৫৩ পিস ইয়াবাসহ এসআই নাছির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। সরোয়ার সরদারের বিরুদ্ধে আগৈলঝাড়া থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এঘটনায় এসআই নাছির উদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।


























