সংবাদ শিরোনাম ::
পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ

রাজধানীর এলিফ্যান্ট রোডে ভবনে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৫:১২ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০ ২৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ তহিরুল ইসলাম নিজস্ব প্রতিনিধি::-

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনার রেশ শেষ না হতেই রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি ভবনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। সোমবার বিকেল সাড়ে ৩ টার পর ভবনে আগুনের সূত্রপাত ঘটে। জানা গেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ১০০/১৭ নম্বর ১৮ তলা ভবনের নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান বাটা সিগনালের পাশে একটি ভবনে আগুন লেগেছে শুনে প্রথমে দুটি ও পরে আরেকটি ইউনিট পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। এছাড়া তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণও জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজধানীর এলিফ্যান্ট রোডে ভবনে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস।

আপডেট সময় : ০৩:২৫:১২ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০