সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

গরীব শিক্ষার্থীর মাঝে ঝালকাঠি মিডিয়া ফোরামের শিক্ষা উপকরন বিতরন, সকলকে এগিয়ে আসার আহবান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০ ৩৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মনির হোসেন ঝালকাঠি :ঝালকাঠিতে গরীব অসহায় শিক্ষার্থীকে শিক্ষা উপকরন বিতরন করেছে ঝালকাঠি মিডিয়া ফোরাম। ২ ফেব্রুয়ারী রবিবার ঝালকাঠি মিডিয়া ফোরামের উদ্যোগে জেলার সদর উপজেলাধীন কালিয়ারঘোপ গ্রামের মানষিক রোগে আক্রান্ত পিতা আলী আকবর মৃধার ৫ম শ্রেনী পড়ুয়া একমাত্র মেয়ের লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য ঝালকাঠি মিডিয়া ফোরাম এ উদ্যোগ গ্রহন করে। এ উপলক্ষে সংগঠনের সভাপতি মোঃ মনির হোসেন ঝালকাঠি মিডিয়া ফোরামের পক্ষ থেকে গরীব ছাত্রীকে স্কুল ড্রেস, স্কুলব্যাগ, বই,খাতা,কলম সহ শিক্ষা ক্ষেত্রে প্রয়োজনীয় উপকর কিনে ঝালকাঠি মিডিয়া ফোরাম সদস্য সৈয়দ রুবেল ও মো: ইমাম হোসেন বিমানের মাধ্যমে ছাত্রীর বাড়িতে পাঠিয়ে দেন।

এ বিষয় ঝালকাঠি মিডিয়া ফোরাম সভাপতি মনির হোসেন জানান, সদর উপজোলার কালিয়ারঘোপ গ্রামের একটি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ২৪ বছর বয়সি হায়দার কিডনি রোগে আক্রান্ত। সে তার পরিবারের তিন ভাইয়ের মধ্যে ছোট হলেও তার একটি ছোট বোন আছে। হায়দারের বাবা ও দুই বড় ভাই মানষিক রোগে আক্রান্ত হওয়ায় সংসারে হায়দার একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলো। হায়দার বিগত এক বছর ধরে কিডনী রোগে আক্রান্ত হয়। আক্রান্ত হওয়ার কিছুদিন পরে এলাকাবাসীর সহযোগীতায় আমাদের সংগঠনের সদস্য মো : ইমাম হোসেন বিমান আমাদেরকে জানায়। আমরা কতিপয় সাংবাদিক ঐক্যবদ্ধ হয়ে হায়দারের চিকিৎসা সাহায্যার্থে সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ স্থানীয় বিভিন্ন আঞ্চলিক পত্রিকায় সংবাদ প্রকাশ করি। সংবাদ প্রকাশে হায়দারের চিকিৎসা সাহায্যার্থে অনেকেই এগিয়ে আসেন। সেই সাথে তার চিকিৎসার জন্য রক্তের প্রয়োজন হলে আমাদের মাধ্যমে বিভিন্ন সময় রক্ত সংগ্রহ পূর্বক তাকে রক্ত দিয়ে সহযোগীতা করি। গত ২৪ জানুয়ারী দিবাগত রাতে হায়দার ইন্তেকাল করলে তার ভূমিহীন পরিবারটি অসহায় হয়ে পরে। হায়দারের পরিবারের কোন বসতঘর নেই। হায়দারের ছোট বোনটি ৫ম শ্রেনীতে পড়ে। তার স্কুলে যাবার মত কোন ভালো পোশাক, ও শিক্ষা উপকরন না থাকায় আমাদের পক্ষথেকে ঝালকাঠি মিডিয়া ফোরাম সদস্য মো: ইমাম হোসেন বিমানের মাধ্যমে শিক্ষা উপকরন কিনে হায়দারদের বাড়ীতে পাঠিয়ে দেই।

ঝালকাঠিতে গত বছর বিজয় দিবসে শহীদ বেদীতে পুস্পার্ঘ অর্পন করে মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে একঝাঁক তরুন সাংবাদিকদের নিয়ে মুক্তমনের সাংবাদিকতা, একইসাথে আর্তমানবতার সেবায় সকলকে নিয়োজিত করার লক্ষ নিয়ে সাংবাদিক সংগঠন ঝালকাঠি মিডিয়া ফোরামের আত্মপ্রকাশ করে। আর তারই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমাদের আর্তমানবতার সেবা চলমান থাকবে। আমরা আশাকরি আমাদের মত ঝালকাঠির অনান্য সাংবাদিক বৃন্দ,রাজনৈতিক, শিক্ষানুরাগী, সামাজ সেবকরা এগিয়ে আসলে হায়দারের মা তার পরিবারের অসুস্থ স্বামী, মানষিক রোগী দুই সন্তান ও একমাত্র মেয়েকে নিয়ে বাচঁতে পারবে বলে আমরা মনে করি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গরীব শিক্ষার্থীর মাঝে ঝালকাঠি মিডিয়া ফোরামের শিক্ষা উপকরন বিতরন, সকলকে এগিয়ে আসার আহবান

আপডেট সময় : ০১:০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০