সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

মৌসুমী, পপি, শাকিব খান ও রিয়াজের মতো তারকা পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন চরফ্যাশন বাসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০ ৩৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় সব অভিনেতা-অভিনেত্রীদের চোখ ধাঁধানো পারফরম্যান্সে মুগ্ধ চরফ্যাশনবাসী। একমঞ্চে মৌসুমী, পপি, শাকিব খান ও রিয়াজের মতো তারকা পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন দর্শকরা।
শনিবার বিকালে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চরফ্যাশন সরকারি কলেজের ৫০ বছরপূর্তিতে এ আয়োজন করা হয়।

তারকারা এদিন হেলিকপ্টারে চরফ্যাশন যান। তাদের আসা উপলক্ষে চরফ্যাশনবাসী ছিলেন দিনভর রোমাঞ্চিত। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু।

সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনা করতে মঞ্চে আসেন নায়ক রিয়াজ। এর পর আসেন চিত্রনায়িকা মৌসুমী। তিনি মঞ্চে উঠেই ‘চারদিকে শুধু তুমি’ ও মৌসুমী শিরোনামের গানের সঙ্গে কোমর দোলান।

এর পর মঞ্চে আসেন চিত্রনায়িকা পপি। সহশিল্পীদের নিয়ে ‘আমার মন বলে তুমি আসবে’ শিরোনামের গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন তিনি।

শাকিব খান, রিয়াজ, মৌসুমী ও পপির পরিবেশনায় মেতে ওঠেন দর্শক, কলেজের সাবেক ও বর্তমান ছাত্রছাত্রীরা। এ ছাড়া তারকাদের দেখতে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা উৎসুক জনতাও তৃপ্ত হন নজরকাড়া এই পারফরম্যান্সে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে সংসদের চিফ হুইপ নুর-ই আলম চৌধুরী ও সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ কয়ছার আহম্মেদ দুলাল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মৌসুমী, পপি, শাকিব খান ও রিয়াজের মতো তারকা পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন চরফ্যাশন বাসি

আপডেট সময় : ০৯:১৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০